নির্মল বায়ু পাচ্ছে ঢাকাবাসী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৭ পিএম, ৩ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ঈদুল ফিতরের দিন অর্থাৎ মঙ্গলবার (৩ মে) নির্মল বায়ু পাচ্ছেন ঢাকাবাসী। এদিন ঢাকায় বায়ুর মান সূচক দেখা গেছে ২১।
বিশেষজ্ঞরা বলছেন, ঈদ উপলক্ষে প্রায় এক কোটি মানুষ রাজধানী ছেড়েছেন। যার ফলে বন্ধ আছে বায়ু দূষণের সবগুলো উৎস। এছাড়া সকালে বৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান যাচাই বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘আইকিউ এয়ার’ বলছে, মঙ্গলবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ঢাকায় বায়ুর মান সূচক ছিল ২১। ওই সময়ে বায়ুতে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ‘পিএম ২.৫’ প্রতি ঘনমিটারে ছিল ৫ মাইক্রোগ্রাম। বিশেষজ্ঞদের মতে যা ‘ভালো’।
কীভাবে ঢাকার বায়ু দূষণ হঠাৎ কমে গেল— এ বিষয়ে জানতে চাইলে বায়ুদূষণ বিশেষজ্ঞ অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ঈদ উপলক্ষে প্রায় ৭৫ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। শহর থেকে যদি ৭৫ লাখ বা এক কোটি মানুষ চলে যায়, তাহলে গাড়ি চলাচল এমনিতেই কমে যাবে।
তিনি বলেন, বায়ুদূষণে গাড়ির যে কন্ট্রিবিউশন সেটি কমে ৫ থেকে ৭ ভাগে নেমে এসেছে। ইটভাটা থেকে বায়ু দূষণের যে কন্ট্রিবিউশন সেটিও কমে গেছে। বন্ধ হয়ে গেছে কনস্ট্রাকশন কাজও। এছাড়া প্রতি ১০ লাখ মানুষের জন্য ১০ মাইক্রোগ্রাম বায়ু দূষণ হয় বলে ইন্টারন্যাশনাল থিম রুল আছে। যে ৭০/৭৫ লাখ মানুষ রাজধানী ছেড়েছেন, তাদের কারণে বায়ু দূষণ কমেছে প্রায় ৭০/৭৫ মাইক্রোগ্রাম।
সার্বিকভাবে বায়ু দূষণের যে উৎসগুলো আছে, তার সবকিছুই এখন কমে এসেছে। যার ফলে ঢাকার মানুষ এখন নির্মল বায়ু সেবন করছেন বলে জানান আহমদ কামরুজ্জামান মজুমদার।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

