পঞ্চগড়ে ভুট্টার ব্যাপক ফলন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
পঞ্চগড়ে এ বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বাজারে ভুট্টার ব্যাপক চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন কৃষকরা। গত বছর প্রতি বস্তা (৮০ কেজি) ভুট্টা বিক্রি হয় ৯০০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকায়। এ বছর কৃষকরা পাচ্ছেন ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত। ফলে দ্বিগুণ দাম পেয়ে খুশি কৃষক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২১ সালের চেয়ে চলতি বছর জেলায় ভুট্টার আবাদ কমেছে। এ বছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিলো ৩০ হাজার ১৫০ হেক্টর। আবাদ হয়েছে ২৯ হাজার ৭৯০ হেক্টর জমিতে। আর গত বছর আবাদের পরিমাণ ছিলো ৩০ হাজার ১২০ হেক্টর।
সরেজমিনে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ইতোমধ্যেই অনেক ক্ষেত থেকে ভুট্টার মোচা তোলা হয়ে গেছে। কোথাও কৃষকেরা মোচা সংগ্রহ করছেন, আবার অনেকেই ব্যস্ত রয়েছেন মাড়াইয়ের কাজে।
কৃষকেরা জানান, গত বছরের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ভূট্টা। ফলনও হয়েছে একর প্রতি ৩ মেট্রিক টনেরও বেশি। এ বছর ভালো ফলনের সঙ্গে কাঙ্ক্ষিত দাম পাওয়ায় আগামীতে ভুট্টা চাষ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখছেন তারা।
কৃষি কর্মকর্তারা জানান, দেশে বাণিজ্যিকভাবে মাছ চাষ ও গবাদিপশু লালন-পালন বেড়েছে। মাছ ও গবাদিপশুর খাবার তৈরিতে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ছে ভুট্টার। তাই ভুট্টার চাহিদাও থাকছে সব সময়। এ কারণে দামটা বেড়েছে। চাষিরাও লাভবান হচ্ছেন। ভুট্টা চাষে আগ্রহও বাড়ছে।
সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পৌটিয়াপাড়া এলাকার কৃষক আব্দুল আজিজের জানান, তিনি এ বছর ৩ একর জমিতে ভুট্টার আবাদ করেছেন। এতে খরচ হয়েছে ৭০ হাজার টাকা। ফলন ভালো হওয়ায় ৫ মেট্রিকটন ভুট্টা উৎপাদনের আশাবাদি তিনি। আশানুরূপ ফলন পেলে দুই লাখ টাকারও বেশি বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন আব্দুল আজিজ।
৭ বিঘা জমি ইজারা নিয়ে ভুট্টার আবাদ করেছেন গোয়ালপাড়া এলাকার কৃষক সুজন মিয়া। তিনি বলেন, ‘জমির ভাড়া দিতে হয়েছে ৩৫ হাজার টাকা। এর বাইরে বিঘা প্রতি খরচ হয়েছে ৮ হাজার টাকার মতো। তারপরও দাম ঠিক থাকলে সব মিলিয়ে লাভ হবে এক লাখ টাকা। জমি নিজের হলে লাভ আরো বেশি হতো।’
হাড়িভাসা বাজারের শস্য ব্যবসায়ী সাবিনুর রহমান বলেন, ‘আমরা কৃষকের বাড়ি থেকে ভুট্টা কিনে নিয়ে আসি। পরে এসব ভুট্টা গুদামজাত করি এবং সুবিধামত সময়ে বিক্রি করি। আমাদের কাছ থেকে দেশের নানাপ্রান্তের ব্যবসায়ীরা এসে ভুট্টা নিয়ে যান।’
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার সাদেক বলেন, ‘এ জেলার মাটি ভুট্টা চাষের জন্য উপযোগী। তাই ভালো উৎপাদনের জন্য চাষিরা যেন ভালো বীজ পান, সেটা কৃষি বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে। এ বছর ভুট্টার বাজারও ভালো। উৎপাদনও হয়েছে ভালো। আমরা আশা করছি আগামী বছর ভুট্টা চাষ আরও বাড়বে।’
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো

