ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ০:৪৪:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাতে শীতের তীব্রতা কম অনুভব হলেও দেশের বিভিন্ন জায়গায় এখনো শীত অনুভূত হচ্ছে।এদিকে, পঞ্চগড়ে ঘন কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা কমেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোয় কিছুটা গরম অনুভূত হয়।ভোর হতে সকালে প্রচণ্ড শীতের সঙ্গে যোগ হয় ঠাণ্ডা হাওয়া। দেখা দেয় জনজীবনে দুর্ভোগ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হিসাবে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, আজ বৃহস্পতিবার সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলার ৫ উপজেলার সাধারণ মানুষ শীতের তীব্রতায় মানবেতর জীবন যাপন করছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

-জেডসি