‘পরগাছার রানি’ থেকে ‘লেভেল’ বিতর্ক, মুখোমুখি অপু-পরীমনি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্যের লড়াই। একসময় অপুকে বাংলা চলচ্চিত্রের রানি বলে প্রশংসা করা পরীমনিই সম্প্রতি তাকে কটাক্ষ করে ‘পরগাছার রানি’ বলেছেন। এর জবাবে পরীমনিকে নিজের পর্যায়ে আসার পর মন্তব্য করার পরামর্শ দিয়েছেন অপু। দুই নায়িকার এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।
রোববার (১৫ নভেম্বর) একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরীমনিকে উদ্দেশ করে অপু বিশ্বাস বলেন, ‘তার লেভেলে এসে তারপর তাকে নিয়ে পোস্ট দিতে।’
এ সময় পরীমনির অভিনীত সিনেমার সংখ্যা ও সাফল্য নিয়েও কথা বলেন অপু। তার দাবি, পরীমনির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন। অপু বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলবো।’
যেভাবে শুরু দুই নায়িকার বিরোধ
দুই অভিনেত্রীর এই বাকযুদ্ধের সূত্রপাত অপুর একটি ভিডিওবার্তাকে কেন্দ্র করে। সেখানে তিনি বলেছিলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারেন না।’
অপুর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে কারও নাম উল্লেখ না করলেও তার কথায় অপু বিশ্বাসকে ইঙ্গিত করা হয়েছে বলে মনে করেন অনেকে।
স্ট্যাটাসে পরীমনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সঙ্গে ক্লিয়ার হন, কী বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসাডর হতে পারে না।’
একই পোস্টে অপুকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন তিনি। একসময় যে অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা ও অনুপ্রেরণার কথা প্রকাশ করেছিলেন পরীমনি, এবার তার বিরুদ্ধেই এমন মন্তব্য করলেন।
অপু বিশ্বাসের ‘লেভেল’ মন্তব্যের পর নিজের অবস্থান নিয়ে আবারও সরব হয়েছেন পরীমনি। সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটির ক্যাপশনে লেখেন, ‘লেভেল! আসেন কোয়ালিটি নিয়ে কথা বলি। আমাদের কোয়ালিটি ১০০ তে ১০০ বস। কোয়ালিটি ম্যাটার্স। ওসব লেভেল আমরা গুনি নাহ।’
এদিকে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত নানা ঘটনা নিয়েও আলোচনায় রয়েছেন পরীমনি। কিছুদিন আগে আদালত চত্বরে এক সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এরপর গুলশানের একটি অনুষ্ঠানে হামলার শিকার হয়েছেন বলে গভীর রাতে ফেসবুক লাইভে অভিযোগ করেন এই অভিনেত্রী। সে সময় তার গাড়ি ভাঙচুরের কথাও জানান।
তবে পুলিশ সূত্রে জানা যায়, পরীমনির গাড়িটি অক্ষত ছিল। হামলা ও গাড়ি ভাঙচুর নিয়ে তার অভিযোগের বিপরীতে পুলিশের এই তথ্যও আলোচনায় আসে।
- রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন
- সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তালিকার শীর্ষ পাঁচে ‘রামায়ণ’
- নবাবি বিফ: স্বাদে আভিজাত্য, ঘ্রাণে রাজকীয়তা!
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- শিশু রামিসা হত্যাকণ্ড: হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ
- ‘পরগাছার রানি’ থেকে ‘লেভেল’ বিতর্ক, মুখোমুখি অপু-পরীমনি
- ৪৮০ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা পপি
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান
- টানা পঞ্চমবার দরপতনের পর দেশে আজ সোনার ভরি কত?
- কুয়াশায় ঢাকা পড়েছে শীতের জেলা দিনাজপুর
- বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা
- আজ সুরসম্রাজ্ঞীর জন্মদিন: সুরের ধ্রুবতারা রুনা লায়লা
- ভুট্টার খোসায় শতাধিক পণ্য, স্বাবলম্বী হচ্ছেন রংপুরের নারীরা
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
- রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান
- কুয়াশায় ঢাকা পড়েছে শীতের জেলা দিনাজপুর
- ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও
- ভুট্টার খোসায় শতাধিক পণ্য, স্বাবলম্বী হচ্ছেন রংপুরের নারীরা
- শিশু রামিসা হত্যাকণ্ড: হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল
- হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- ‘পরগাছার রানি’ থেকে ‘লেভেল’ বিতর্ক, মুখোমুখি অপু-পরীমনি
- টানা পঞ্চমবার দরপতনের পর দেশে আজ সোনার ভরি কত?
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
- আজ সুরসম্রাজ্ঞীর জন্মদিন: সুরের ধ্রুবতারা রুনা লায়লা
- ৪৮০ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা পপি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ
- বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা








