পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় ডিইউজে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৩ এএম, ৩১ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
দেশের সাংবাদিকতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বক্তব্যকে ‘অসৌজন্যমূলক’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
রোববার (৩০ অক্টোবর) সংবাদ মাধ্যমে ডিইউজের দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমানের পাঠানো বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানায় সাংবাদিক সংগঠনটির সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন। একই সঙ্গে তারা এ মন্তব্যের অবিলম্বে প্রত্যাহার চায়।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, নিজের দুর্বলতা ঢাকতে সাংবাদিকদের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন মন্ত্রী। দেশের সাংবাদিকদের নিয়ে একজন মন্ত্রীর এ ধরনের মন্তব্য অসম্মানজনক, অত্যন্ত ন্যক্কারজনক। এ ধরনের মন্তব্য মন্ত্রীর কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তৈরি করে। সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য করা অনভিপ্রেত বলে জানান তারা।
সাংবাদিক ও সংবাদ মাধ্যম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর এ ধরনের মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর হতে বাধ্য হবে।
গত শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, আমাদের দেশে সাংবাদিকতা যারা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে। এটা তাদের জন্য লজ্জার বিষয়। আমি অনেক সাংবাদিককে বলেছি আপনাদের এই নিয়ে গবেষণা করা উচিত। কেন এতো নিম্নমানের এই সাংবাদিকতা। এইটা আপনাদের জন্য দুঃখের বিষয়।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



