পরিনা: জীবন যুদ্ধে সফল এক নারীর সাতকাহণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার
পরিনা বেগম
জীবনযুদ্ধে হার না মানা সফল এক নারীর নাম পরিনা বেগম। সরকারের ডিজিটাল সুবিধা পেয়ে পিএস অনলাইন মার্কেটের মাধ্যমে এখন সফল ব্যবসায়ী এই তরুণী।
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরট্টি গ্রামে বসবাস করলেও শিশুকাল কেটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকায়।
বাবা আব্দুল ওহাব ও মা সাহিদা বিবির ঘরে বেড়ে উঠলেও তারা ছিলেন পালিত বাবা-মা। সংসারে নুন আনতে পান্তা ফুরনোর অবস্থায় অদম্য সাহসী পরিনা ছোট বয়সে প্রথমে গার্মেন্টসে, তার পরে রাজশাহীতে একটি জুস কোম্পানিতে সামান্য বেতনের চাকরি করেন বাবা-মা’র মুখে হাসি ফুটানোর জন্য।
বৈশ্বিক মহামারী করোনার কারণে সামান্য বেতনের ওই চাকরিও চলে যায় ২০১৯ সালে। এক সঙ্গে চাকরি করার সুবাদে পরিচয় হয় রাজশাহীর বানেশ্বর এলাকার সালেহা খাতুন নামে এক নারীর সঙ্গে।
পরিনা বলেন, বড় বোনের ভূমিকা পালনকারী সাহেলা খাতুনের দেয়া মানসিক সাহসকে পুঁজি করে আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি।
পরিনা বিসিক থেকে উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেন। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার সুবিধা নিয়ে শূন্য হাতে শুরু অনলাইন ব্যবসা। নাম দেন পিএস অনলাইন মার্কেট। প্রথমে আম দিয়ে ব্যবসা শুরু করলেও পরে বিভিন্ন ফলের চারা বিক্রি করা হয়। এতে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যায়। ফলে ব্যবসার পরিধি বেড়ে যায়। যোগ হয় খেজুর গুড়, ঘি, মধু, আমের আঁচার, চালতা ও জলপাই আঁচার। যখন যে মৌসুম তখন সেই জিনিসগুলো তৈরি ও সরবরাহ করা হয়ে থাকেন অনলাইনের মাধ্যমে।
পরিনা জানান, অনলাইন মার্কেটে তেমন নিজস্ব পুঁজির প্রয়োজন হয়না। ক্রেতাদের অগ্রিম বুকিংয়ের টাকা দিয়ে মালামাল কেনা ও সরবরাহ করা যায়। নিজে হাতে সব কাজ করার জন্য অন্য খরচ তেমন হয়না বলেও জানান তিনি।
জয়পুরহাটে বসবাস করলেও মৌসুমে-মৌসুমে তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় থেকে ব্যবসা পরিচালনা করেন। ব্যবসায় ভালো করা বা ক্রেতাদের জনপ্রিয়তা পাওয়ার মূলে হচ্ছে সততা।
পরিনা জানান, অনলাইন ব্যবসায় ক্রেতারা অনেক ক্ষেত্রে প্রতারনার শিকার হলেও পরিনা পিএস অনলাইন ব্যবসার মূল চালিকা শক্তি হচ্ছে সততা। এরমধ্যে জুলাই মাসে পালিত বাবা মৃত্যুবরণ করলে এখন ৭৪ বয়সী মা সাহিদা বিবিকে দেখতে প্রায় জয়পুরহাটে আসতে হয়। জীবনের নানা দিক ব্যবসায় সফলতা নিয়ে কথা হয় এ প্রতিনিধির সঙ্গে।
জীবনযুদ্ধে হার না মানা পরিনা জীবনের দুঃখ কষ্টকে কাছ থেকে দেখার অভিজ্ঞতায় তিনি আয় বর্ধণমূলক কাজের জন্য অসহায় ২০ মহিলাকে ছাগল দিয়েছেন বিনামূল্যে। এ ছাড়াও ১০জন অসহায় বয়স্ক মানুষকে নিয়মিত খাদ্য সামগ্রীসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে থাকেন।
এখানেই শেষ নয়, নতুন প্রজন্মের সামনে জীবন যুদ্ধের কাহিনী তুলে ধরতে রচনা করেছেন গল্প, কবিতা ও গান। প্রকাশিত বইগুলো বেশ জনপ্রিয়তাও অর্জন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ’তুমি আসবে বলে, মনের কোন বয়স নেই, মিসকল দিও, মনের কথা গানে-গানে, কবে যেন ভালোছিলাম, সব কিছু ফিরিয়ে দেওয়া যায়না ও চমৎকার স্বার্থপর, ইত্যাদি।
পরিনার ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে চাহিদা থাকায় বেবিকাঁথা তৈরি করা। সংসারে অভাব অনটন লেগে থাকায় লেখাপড়া থেকে ছিটকে পড়লেও হাল ছাড়েননি পরিনা। কৃতিত্বের সঙ্গে ডিগ্রি পাশ করেছেন তিনি।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

