পরিবারসহ ২৯ নারীকে আটক করেছে তালেবান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
আফগানিস্তানের কাবুলে ২৯ জন নারী এবং তাদের পরিবারকে তালেবান আটক করেছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক। আফগানিস্তানে আটক হওয়া এবং অনির্দিষ্টকালের জন্য বন্দি হওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আফগান নারী, মেয়ে ও মানবাধিকারবিষয়ক মার্কিন বিশেষ দূত রিনা আমিরি এক টুইটার পোস্টে বলেন, শুক্রবার আটক ৪০ জনের মধ্যে নারীও রয়েছে। এসব অন্যায় আটক বন্ধ করতে হবে।
পরে তিনি এই পোস্ট টুইটার থেকে সরিয়ে ফেলেন কিন্তু অন্য সূত্রগুলো নিশ্চিত করেছে-কাবুলে একাধিক নারীকে আটক করা হয়েছে। তবে টুইটার পোস্টটি কেন সরিয়ে ফেলা হয়েছে, এ যোগাযোগ করলে স্টেট ডিপার্টমেন্ট সাড়া দেয়নি।
এর আগে শুক্রবার, আন্তর্জাতিক মহলে সমালোচনার পরিপ্রেক্ষিতে তালেবান দুইজন বিদেশিসহ একদল সাংবাদিককে মুক্তি দিয়েছে। তারা একজন মানবাধিকারকর্মীকেও মুক্তি দিয়েছে, যিনি নারী অধিকার আন্দলনের পর নিখোঁজ হয়েছিলেন। জাতিসংঘ মহাসচিবসহ ক্রমবর্ধমান কূটনৈতিক চাপের মধ্যে তাদের মুক্তি দেওয়া হয়।
কিন্তু অন্য নারী অধিকার কর্মী, যাদের কয়েকজনকে মধ্যরাতে বাড়ি থেকে অপহরণ করা হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়া হয়নি। তালেবান পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেছে।
অধিকার সংগঠনগুলো ভয় দেখাতে তালেবানের এ ধরনের ঘটনার নিন্দা জানিয়েছে। তালেবান ক্ষমতা দখলের পর মেয়েদের মাধ্যমিক শিক্ষা থেকে বিরত রাখা এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের বাইরে বেশিরভাগ কাজ থেকে নারীদের বাধা দেওয়ার মতো নিপীড়নমূলক নিয়ম আনা হয়েছে।
সূত্র: দ্যা গার্ডিয়ান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










