পশ্চিমবঙ্গে ভোট শুরু, মমতার আসনে তৃণমূলের এজেন্টদের বাধা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকালে। আজকের নির্বাচনে মূল আকর্ষণ নন্দীগ্রাম। এই আসন থেকে ভোট করছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মমতার নন্দীগ্রামে অন্তত ৮০ ভোটকেন্দ্রে তৃণমূলের এজেন্ট দিতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) দ্বিতীয় দফার ভোটগ্রহণের শুরুতেই তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করা হয়। অবশ্য ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর কয়েকটি কেন্দ্রে এজেন্ট দেয় তৃণমূল।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার নন্দীগ্রামের বয়াল ও গোকুলনগরের বিস্তীর্ণ এলাকায় অন্তত ৮০টি বুথে এজেন্ট দিতে পারেনি তৃণমূল। এরপর দলীয় নেতারা তৎপর হয়ে বেশ কিছু বুথে এজেন্টের ব্যবস্থা করলেও কিছু বুথে এখনও নেই তৃণমূলের এজেন্ট।
এ নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, ১০০টার মতো বুথে ওরা এজেন্ট দিতে পারেনি। কেন তৃণমূল এজেন্ট দিতে পারল না? জবাবে শুভেন্দু বলেন, আমি তৃণমূলের ঠেকা নিয়ে বসে আছি নাকি?
এদিন ভোট শুরু হতেই নন্দীগ্রামের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কোথাও বোমাবাজি, কোথাও আবার বুথের পাশে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
অন্যদিকে নন্দীগ্রামের বয়ালে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, কয়েকটি বুথে ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছেন বিজেপির কর্মীরা।
যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা নন্দীগ্রামকে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










