ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২:৩৩:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

পাকিস্তানে করোনায় একদিনে রের্কড মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২৫ এপ্রিল ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস দ্বিতীয় ঢেউয়ে পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫৭ জনের। কোভিড-১৯ মহামারি শুরুর পর এটিই দেশটিতে একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মারা গেছে ১৬ হাজার ৯৯৯ জন। এর আগে ২০২০ সালের ২০ জুন পাকিস্তানে একদিনে সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু হয় করোনায়।

দেশটির গণমাধ্যম ও ওয়ার্ল্ডোমিটারে রোববার সকালে প্রকাশিত তথ্যে এমনটাই জানা যাচ্ছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৯০৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত সংখ্যা সাত লাখ ৯০ হাজার ১৬ জন। আক্রান্তের হিসেবে দেশটিতে মৃত্যু হার ২ দশমিক ২ ভাগ।

আক্রান্তের এই সংখ্যার ভিত্তিতে পাকিস্তান বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলের মধ্যে শীর্ষ তালিকার ৩১তম। যেখানে ভারতের অবস্থান দ্বিতীয়। আর বাংলাদেশ শনিবার পর্যন্ত আক্রান্ত সাত লাখ ৪২ হাজার ৪০০ জন নিয়ে তালিকার ৩৩তম স্থানে রয়েছে। সূত্র : দ্য নিউজ ও ওয়ার্ল্ডোমিটার


-জেডসি