ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৩:৪৭:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

পার্বত্য চট্টগ্রামে আর কোন সংঘাত নয় : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৩২ পিএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন। পার্বত্য চট্টগ্রামে (সিএইচটি) ভূমি বিরোধ নিরসনে ভূমি কমিশনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।


আজ রোববার বিকেলে রাজধানীর বেইলী রোডে ‘শেখ হাসিনা চট্টগ্রাম হিল ট্রাক্টস্ কমপ্লেক্স’-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পার্বত্য চট্টগ্রামে আর কোন অশান্তি ও সংঘাত চাই না। আমরা চাই ওই অঞ্চলের লোকের ভাল থাকুক এবং সেখানে শান্তি বজায় থাকুক।’


শেখ হাসিনা বলেন, শান্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামসহ দেশ সমৃদ্ধি অর্জন করবে। তিনি আরো বলেন, শান্তির পথেই অগ্রগতি অর্জিত হয়।