ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৮:০৪:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করবো: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত, পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষের ভাগ্য ও জীবনমান উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ শেষে তিনি এ কথা বলেন। অবশ্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি রুমিন ফারহানা।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করা আমার জন্য খুবই কঠিন ছিল মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, এবারের সংসদে আমার অবস্থান থাকবে দেশ ও সাধারণ মানুষের পক্ষে। বিশেষ করে আমার নির্বাচনি এলাকা সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত, পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষের ভাগ্য ও জীবনমান উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবো।