পুতিনের প্রস্তাব মেনে নিয়েছেন জেলেনস্কি : রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রস্তাব মেনে নিয়ে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাজি হয়েছেন বলে দাবি রাশিয়ার।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) রুশ বার্তা সংস্থা টাসের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
টাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি সার্জেই নিকিফোরভ ফেসবুকের এক পোস্টে লিখেছেন, আমরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছি, এই অভিযোগ প্রত্যাখ্যান করছি। ইউক্রেন সবসময় শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল এবং রয়েছে। এটিই আমাদের স্থায়ী অবস্থান। আমরা রুশ প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নিয়েছি।
নিকিফোরভের উদ্ধৃতি দাবি করে টাস আরও জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন সমঝোতার জন্য আলোচনার সময় ও স্থান নির্ধারণের প্রক্রিয়া চলছে। যত শিগগির আলোচনা শুরু হবে, জনজীবন তত দ্রুত স্বাভাবিক হওয়ার সুযোগ থাকবে।
এর আগে রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছিলেন, পুতিন ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য মিনস্কে একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত।
উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে পুতিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এরপর বাধ্য হয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর দ্বারস্থ হতে হয় ইউক্রেনীয় নেতারা। তাদের অনুরোধেই শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পুতিনকে ফোন করেন মাখোঁ।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনীয় নেতারাই তাকে রাশিয়ার সঙ্গে কথা বলতে অনুরোধ জানিয়েছেন। কারণ, জেলেনস্কি কয়েকবার পুতিনের কাছে ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলার জন্য তাঁকে (পুতিন) অনুরোধ জানাতেও ফোনটি করেছিলাম।
অবশ্য ইউক্রেন বরাবরই বলে আসছে, তারা সব সময় আলোচনার জন্য প্রস্তুত। সূত্র : রুশ বার্তা সংস্থা টাস
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










