পুরান ঢাকায় গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ এএম, ২৫ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি
রাজধানীর পুরান ঢাকার আগাসাদেক রোড এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে স্বামী, স্ত্রী ও ২ ছেলে-মেয়ে দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোর ৪টার দিকে পাকিস্তান মাঠের পাশে ৫৬ নম্বর বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ইসরাফিল (৬২), তার স্ত্রী সালমা বেগম (৫০), ছেলে ইমরান (৩০) ও মেয়ে শাহজাদী (২৪)।
দগ্ধ ইসরাফিলের ভাতিজা মো. তারেক জানান,বংশালের আগাসাদেক রোড ৫৬নম্বর বাসায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়।পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভোর ছয়টার দিকে নিয়ে আসলে তাদের চারজনকেই ভর্তি দেয়া হয়েছে।
তিনি জানান, বিস্ফোরণে তাদের ঘরের সবকিছু তছনছ হয়ে গেছে। বিস্ফোরণটি কেন হলো সেটা তাৎক্ষণিকভাবে দেখার সুযোগ হয়নি তাদের। সবার অবস্থা গুরুতর। ইমরান একটি দোকানে কাজ করেন। আর শাহজাদী শিক্ষার্থী বলে জানান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ভোর ছয়টার দিকে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ও আরও দুজনের অবস্থা শঙ্কামুক্ত বলা যাবে না। ইসরাফিলের শরীরের ৩৭ শতাংশ, সালমার ৪৯, ইমরানের ২০ ও শাহজাদীর ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, বংশালের আগাসাদেক রোড এলাকার একটি বাসা থেকে চারজন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন হাসপাতালে এসেছে। তাদের সবাইকে ভর্তি দেয়া হয়েছে। দু জনের অবস্থা আশঙ্কাজনক।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী










