প্যারিসে বন্দুকধারীর গুলিতে এক নারী আহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
প্যারিসের একটি হাসপাতালের বাইরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এএফপি জানিয়েছে, রেডক্রস পরিচালিত ওই বেসরকারি হাসপাতালের সামনে আক্রমণকারী বেশ কয়েকটি গুলি চালিয়ে বাইকে করে পালিয়ে যান।
পুলিশের বরাত দিয়ে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, শহরের সিক্সটিনথ ডিসট্রিক্ট এলাকায় ওই হাসপাতালটি অবস্থিত।
দমকল বাহিনীর সূত্র জানিয়েছে, ‘এতে একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।’
প্রথমে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে একজন মারা যান। আহত নারী হাসপাতালটির একজন নিরাপত্তা কর্মী। এই হাসপাতালে করোনার টিকা কেন্দ্র রয়েছে। আক্রমণকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে মোটরবাইকে করে আসা মুখঢাকা বন্দুকধারী চালান এলোপাতাড়ি গুলি। ঘটনাস্থলেই প্রাণ হারান ৩০ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ পথচারী। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। এ সময় এক নারী নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হন।
এদিকে সুষ্ঠু তদন্তের আগেই ঘটনাটিকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়াতে রাজি নন প্যারিস কর্তৃপক্ষ। তবে হামলাকারীর সন্ধানে চলছে তল্লাশি অভিযান। হাসপাতাল এবং মহাসড়কের সিসিটিভি দেখে চলছে বিশ্লেষণ।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










