প্রণমী দাসের শখ ও স্বপ্নের উদ্যোগ ‘গার্গী’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
প্রণমী দাস শিক্ষার্থী, শিল্পী ও একজন উদ্যোক্তা। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফুড সেফটি বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী। কিন্তু পড়ালেখার জগতের বাইরেও তার আরেকটি রঙের, কাঠের ও ডিজাইনের জগত আছে। সেই জগতের নাম ‘গার্গী’। এখানে গহনার পাশাপাশি হাতে রঙ করা পাঞ্জাবি, শাড়ি, কুর্তি নিয়েও কাজ করা হয়।
আকর্ষণীয় নকশার বাহারি গহনাগুলো মূলত কাঠের বা মেটালের তৈরি বেইজ, তার ওপর বিডস, কালো সুতা, ট্যাসেল, কড়ি, রঙ তুলি, আঠা এবং নানারকম পুতিসহ বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে শৈল্পিক রুপ দেওয়া হয়। পরে এগুলো বিক্রি করা হয় শখের পণ্য হিসেবে।
২০১৮ সালে ঢাকার বাসিন্দা প্রণমী তার বোনের হোস্টেলের বান্ধবীদের কাছ থেকে পছন্দসই নকশা করে দেওয়ার শর্তে অর্ডার নিয়ে শুরু করেন গহনা বানানোর কাজ। প্রথমদিকে ছিল হাতে গোনা কয়েকটি কাঠের গহনা আর অল্প কিছু রঙ। প্রথম বিক্রির আনন্দটা আসে সেখান থেকেই। কিন্তু ২০২০ সালে করোনা মহামারির সময়, যখন সবাই ঘরে বন্দি, তখনই প্রণমীর ‘গার্গী’ নতুন করে ডানা মেলতে শুরু করে।
গহনা বানানো নিয়ে কখনো কোনো প্রশিক্ষণ নেননি প্রণমী। তার নিজের ভাষায়, “আমি যখন ফেসবুকে হাতে বানানো গহনার ছবি দেখতাম, তখনই মনে হতো আমি পারব। কারণ শখের বসে আঁকা আঁকিতে আমি ভালো দক্ষ।”
সেই বিশ্বাস থেকেই শুরু হয় পরীক্ষা-নিরীক্ষার গল্প। নিজের জন্য বানানো, আবার খুলে নতুন করে ডিজাইন করা, রঙ বদলে আরো নতুন কিছু বানানো। এভাবেই ক্রমে তৈরি হয় ‘গার্গী’র আলাদা এক পরিচিতি।
তবে এই পথ সহজ ছিল না। পরিবারের সবার সমর্থন আছে, তবে আমার বাবার একটু আপত্তি ছিল শুরুতে। আমার বাবা বলতো যে, “তোর হলের নেত্রী আপুরা যদি সবাই বিনা পয়সায় বানিয়ে দিতে বলে তখন কী করবি? পড়াশোনা ফাঁকে আবার বিনা পয়সায় এত কষ্ট করি কীভাবে বানাবি?
“পড়াশোনার চাপের কারণে মাঝে মাঝে গহনার কাজ বন্ধ রাখতে হয়। কাস্টমারদের অনেকেই বুঝতে চান না হাতের কাজের মূল্য কতটা শ্রমসাধ্য, কতটা সৃজনশীল চিন্তার ফসল। একটা ডিজাইনের পেছনে কখনো ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয়। আবার কখনো নিজেরই পছন্দ হয় না, রং চেঞ্জ করতে হয়। এই চিন্তা আর শ্রমের মূল্য সব ক্রেতা বুঝতে চায় না।”
তবুও থেমে থাকেননি। মাসে ১৫-২০টি অর্ডার পেয়ে থাকেন, লাভ রাখেন সীমিত ২০ থেকে ২৫ শতাংশ। এক মাসে সর্বোচ্চ বিক্রি হয়েছে ৮-৯ হাজার টাকার গহনা।নিজ হাতে বানানোর পাশাপাশি সময় ও পড়াশোনার সাথে ভারসাম্য রেখে কিছু গহনা সংগ্রহ করেও বিক্রি করেন।
“এই ব্যবসা আমি পছন্দ করেছিলাম তার কারণ হচ্ছে এটা মূলত আমার শখের কাজ। আমি একটা ছবি আঁকব, রং করব এবং আমি যেই নকশা করে গহনা বানাব সেই গহনা পরে কেউ ঘুরতে যাবে, কেউ খুব আনন্দের সাথে ছবি তুলবে এই জিনিসটা আমার কাছে খুব আনন্দের লেগেছে এবং আমার কাছে মনে হয়েছিল এই কাজটা আমার কাছে খুব সহজ, আমি পারব। আমার শখের বসে করা কাজটাই আস্তে আস্তে আমার উপার্জনের একটা মাধ্যম হয়ে গেছে,” বলছিলেন প্রণমী।
এই পুরো উদ্যোগে প্রণমীর কোনো বড় পুঁজি ছিল না, ছিল না ঋণ। নিজের জমানো টাকায় শুরু, আর লাভের টাকা থেকেই ধীরে ধীরে বর্তমানে সংগ্রহ করেছেন প্রায় ৩০-৩৫ হাজার টাকার পণ্য। কারোর সাহায্য ছাড়াই তিনি একাই কাজ করেন, একাই গড়েছেন ‘গার্গী’।
- মৃত্যু ৫, বছরের সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে
- সা. পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
- সন্তানকে বাঁচাতে মায়ের লড়াই, ‘দ্য মাদারস মনস্টার’-এর বাজিমাত
- বামপন্থীদের জয়: প্রথম অভিবাসী মেয়র পেতে যাচ্ছে বার্লিন
- ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
- এশিয়া গেমসে জিন্নাতের হাত ধরে এল প্রথম পদক
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- দুর্গাপূজা আগে ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে
- গরম গরম চা-কফি পান করছেন? ঝুঁকির কথা জানাল গবেষণা
- ট্রাম্পের বিরুদ্ধে মামলা সিএনএন, এমএস নাও ও পলিটিকোর
- মৃত্যুর মতো দিগন্তব্যাপী হাহাকার আর কিছুতে নেই: নাসরীন জাহান
- প্রণমী দাসের শখ ও স্বপ্নের উদ্যোগ ‘গার্গী’
- যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা
- কবি কুসুমকুমারী দাশের জন্মদিন আজ
- প্রযুক্তিভিত্তিক মাছ প্রক্রিয়াজাত ও বিক্রিতে সফল লিজা
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে
- প্রধানমন্ত্রী আজ নিউইয়র্ক যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ
- আলিমার পর ইমরানের আরও দুই বোন গ্রেফতার
- অভিনয়কে পেশা হিসেবে নেব তা ভাবিনি: সাদিয়া আয়মান
- গাজী নজরুলের ৪ দিনের রিমান্ড, স্ত্রীর ১ দিন
- গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি
- কলেজের হোস্টেল থেকে ইয়াবাসহ নারী শিক্ষার্থী আটক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৯ জনের প্রাণহানী
- তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচে হাজারো মানুষের ঢল
- ট্রাম্পের বিরুদ্ধে মামলা সিএনএন, এমএস নাও ও পলিটিকোর
- জাপানে আঘাত হানল টাইফুন `দুজুয়ান`: ৩০০টি ফ্লাইট বাতিল
- পুনর্বিবাহ না করলে আজীবন পেনশন পাবেন বিধবা-বিপত্নীক
- মৃত্যুর মতো দিগন্তব্যাপী হাহাকার আর কিছুতে নেই: নাসরীন জাহান
- আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নারীসহ নিহত ৭





