প্রিন্স ফিলিপের শেষকৃত্যে থাকবেন না মেগান মার্কেল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ১১ এপ্রিল ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে তার শেষকৃত্য। সেদিন উপস্থিত থাকবেন না রাজপরিবারের বধূ মেগান মার্কেল। তবে প্রিন্স হ্যারি শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাকিংহাম প্যালেসের তরফে এই খবর জানানো হয়েছে।
করোনার কারণে প্রিন্স ফিলিপের শেষকৃত্যে একাধিক বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সেই মতো হয়েছে প্রস্তুতিও। বাকিংহাম প্যালেসের তরফে জানানো হয়েছে, প্রিন্স ফিলিপের শেষকৃত্যে কোনো কমতি রাখা হবে না। প্রিন্স ফিলিপ ছিলেন ডিউক অফ এডিনবার্গ। ৬৯ বছর তিনি ও তার স্ত্রী এলিজাবেথ একসঙ্গে থেকেছেন। এরপর শুক্রবার ৯৯ বছর বয়সে প্রয়াত হন তিনি। তার শেষকৃত্য রাজকীয় মর্যাদায় পালিত হবে। তবে জনগণের কোনো মিছিল থাকবে না। উইন্ডসোর কাসেলে নির্দিষ্ট মানুষদের সামনে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
প্যালেসের মুখপাত্র জানিয়েছেন, ডিউকের জীবন ও রানির সঙ্গে তার ৭০ বছরের দাম্পত্যের প্রতিফলন ঘটবে অনুষ্ঠানে। পাশাপাশি ব্রিটেন ও কমনওয়েলথের জন্য তার অবদানের কথাও উঠে আসবে। কাসেলের জর্জ চাপেলে এক মিনিট নীরবতা পালনের পর হবে অনুষ্ঠান। সেখানে কারা কারা উপস্থিত থাকবেন তা এখনও জানানো হয়নি।
প্রিন্স হ্যারি থাকলেও উপস্থিত থাকছেন না মেগান মার্কেল। কারণ তিনি গর্ভবতী। চিকিৎসকরা তাকে এই অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেননি।
প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে রাজকুমারী এলিজাবেথকে বিয়ে করেছিলেন। ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন। তখন থেকে এ পর্যন্ত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ ২২ হাজার ২১৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










