ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৩:২২:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্প অযোগ্য, মন্তব্য হোয়াইট হাউজের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪২ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের দেশটিস প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য নন বলে জানিয়েছে দপ্তর হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি গত সোমবার প্রেস ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য বলে মন্তব্য করেন। 

সম্প্রতি ২০২৪ সালের নির্বাচনে যদি তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী হন তাহলে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল ভবনে যে হামলা হয়েছিল তার সঙ্গে জড়িত ব্যক্তিদের তিনি ক্ষমা করে দেবেন বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তার এমন মন্তব্যের পর জেন সাকি এ কথা জানান।

হোয়াইট হাউজের মুখপাত্র বলেন, ট্রাম্পের যে সব সমর্থক ক্যাপিটল হিল ভবনে হামলা করেছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তারা তা প্রতিরোধ করতে গেলে তাদের হত্যা করেছে সেসব অপরাধীকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন  সাবেক ওই প্রেসিডেন্ট। আমি মনে করি এর প্রতিবাদ হওয়া উচিত এবং তাকে প্রত্যাখ্যান করা দরকার। জেন সাকি বলেন, ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্টকে পর্যন্ত আক্রমণ করেছেন এবং সেটি শুধু কথার মাধ্যমে নয়।
হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেন, ট্রাম্প হোয়াইট হাউজের জন্য কতটা যোগ্য তার সাম্প্রতিক এই বক্তব্য সে কথাই স্মরণ করিয়ে দিচ্ছে এবং ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু ব্যক্তিও তার এই সব বক্তব্য প্রত্যাখ্যান করেছেন।