প্রেস কাউন্সিল এক্ট-২০২২ এর খসড়া নিয়ে উদ্বেগ বিএফইউজে’র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩২ পিএম, ২০ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
অর্থদণ্ডসহ প্রেস কাউন্সিল আইনে যেসব পরিবর্তন আনা হয়েছে তা অবিলম্বে অংশীজনের কাছে প্রকাশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
সোমবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির দপ্তর সম্পাদক সেবীকা রানী স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
তিরস্কার ও অর্থদণ্ডের বিধান রেখে দ্য প্রেস কাউন্সিল এক্ট -২০২২ এর খসড়া নীতিগত অনুমোদনের বিষয়ে বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ সোমবার এই যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে তারা মন্ত্রিসভায় যে খসড়া অনুমোদন দেয়া হয়েছে তা সাংবাদিক সংগঠনকে দেয়ার দাবি জানান।
সম্প্রতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান রাজশাহীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের ১০ লাখ টাকা জরিমানার বিষয়টি প্রকাশ করেন। এ বিষয়ে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘প্রেস কাউন্সিলের বিদ্যমান আইন অনুযায়ী সাংবাদিককে নয়, সংবাদ মাধ্যমকে তিরস্কার করার বিধান রয়েছে। আইনের সংশোধন করে এখন অর্থদণ্ড করার বিষয়টি যুক্ত করা হয়েছে।
বিএফইউজের বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সেই অর্থদণ্ড কী এবং কাকে করা হবে অথবা আর কোন কোন পরিবর্তন করা হয়েছে- এসব বিষয়ে সাংবাদিক সংগঠন অবগত নয়। ফলে অবিলম্বে সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে আইনের খসড়া নিয়ে উম্মুক্ত আলোচনার দাবি জানাচ্ছে।’
সাংবাদিকদের সাথে আলোচনা সাংবাদিক ছাড়া সংশ্লিষ্ট যে কোন আইনের পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন সাংবাদিক সমাজ মেনে নেবে না বলে বিবৃতিতে বলা হয়েছে।
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক




