ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১০:৫০:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

প্রয়োজনে ইউক্রেনে আরো সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র: জেন সাকি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় প্রয়োজনে ইউক্রেনে আরো সেনা সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। এই তথ্য দিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি।

তিনি বলেছেন, “প্রেসিডেন্ট জো বাইডেন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন।” তিনি ইউক্রেন সংকট নিয়ে জি-সেভেন নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বলেও জানান সাকি।

তিনি বলেন, “রাশিয়ার সম্ভ্যাব্য সাইবার হামলা প্রতিরোধে প্রেসিডেন্টের নির্দেশনায় প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া রাশিয়াকে নিবৃত্ত করতে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তুতিও নেয়া হয়েছে।”

হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

কিয়েভ সরকার দাবি করছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে টানা দুই দিন ধরে ইউক্রেনের সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীরা পরস্পরের ওপর গোলাবর্ষণ করে যাচ্ছে। উত্তেজনা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আশঙ্কা করছে, ইউক্রেন আক্রমণের অযুহাত হতে পারে এটি। তবে রাশিয়া পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ইউক্রেন আক্রমণের সর্বাত্মক পরিকল্পনা করছে না।

সূত্র: পার্সটুডে