প্লাস্টিক পণ্য মেলা শুরু বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ এএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
চার দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা আগামী ১৭ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।
মেলায় মেশিনারীজ, মোল্ড,কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ দেশে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নেবে।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মেলার উদ্বোধন করবেন।
সোমবার রাজধানীর পল্টন টাওয়ারে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রফতানিকারক এসোসিয়েশেন (বিপিজিএমইএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এ এস এম কামাল উদ্দিন,মো. ইউসুফ আশরাফ,ফেরদৌস ওয়াহেদ, সামিম আহমেদ,সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ,সহ-সভাপতি কে এম ইকবাল হোসেন, সৈয়দ তাহসিন হক ও যৌথ আয়োজক প্রতিষ্ঠান ইয়রকার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানির চেয়ারম্যান যুডি ওয়াং প্রমূখ।
বিপিজিএমইর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন,প্লাস্টিক শিল্পের সবাইকে এক ছাদের নিচে এনে পরিচিত করার পাশাপাশি বৃহৎ পরিসরে পণ্যগুলো তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে।
তিনি জানান,এবারে মেলায় চীন,ভারতসহ মোট ১৯টি দেশ অংশ নেবে। এতে মোট ৪৮০টি কোম্পানির মোট ৭৮০টি স্টল থাকবে। যা গত বছরের ৬২ দশমকি ৫০ শতাংশ বেশি। কোম্পানির গ্রোথ বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। এবছর বিদেশী রাষ্ট্র ও কোম্পানীর অংশগ্রহন বেড়েছে।
লিখিত বক্তব্যে জসিম উদ্দিন বলেন,‘মেলার মাধ্যমে প্লাস্টিক পণ্যের পরিচিতি ও নতুন প্রযুক্তি সংযোজন ক্রমান্বয়ে বাড়ছে। এবার মেলায় ২০ শতাংশ স্টল বেড়েছে। এসব স্টলে ১৫ ক্যাটাগরিতে বিভিন্ন পণ্য,যন্ত্রপাতি ও কাঁচামাল প্রদর্শন করা হবে।’
তিনি জানান,এখাতে বর্তমানে প্রায় ৫ হাজার প্লাস্টিক শিল্পে ২৫ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন হচ্ছে। এতে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব দেওয়া হয়েছে। এ খাতের সঙ্গে প্রায় ১২ লাখ মানুষ নির্ভরশীল।
এবারের মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে







