ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে গুগলের ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচার
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
গুগল তাদের ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচার বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এটি আর ব্যবহার করা যাবে না। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ফিচারটি বন্ধ হয়ে যাবে।
প্রায় দেড় বছর আগে চালু হয়েছিল এই সুবিধা। এর লক্ষ্য ছিল ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়েছে কি না, তা নজরদারিতে রাখা। ইমেইল ঠিকানা, ফোন নম্বর, নাম কিংবা সোশ্যাল সিকিউরিটি নম্বর— এসব তথ্য কোনো ডেটা লিক বা হ্যাকের ঘটনায় পাওয়া গেলে ব্যবহারকারীকে জানানো হতো।
অনেক ব্যবহারকারীর কাছে ফিচারটি শুরুতে উপকারী মনে হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে অসন্তোষ বাড়ে। গুগলের সাপোর্ট পেজে বলা হয়েছে, ব্যবহারকারীদের প্রতিক্রিয়ায় দেখা গেছে, এই টুলটি ঝুঁকি শনাক্ত করলেও করণীয় বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিত না।
সোশ্যাল মিডিয়াতেও একই অভিযোগ উঠে আসে। বিশেষ করে রেডিটে অনেক ব্যবহারকারী জানান, রিপোর্ট পাওয়ার পর আসলে কী করতে হবে, তা বোঝা যেত না। বেশির ভাগ ক্ষেত্রে শুধু পাসওয়ার্ড বদলানো ছাড়া আর কোনো স্পষ্ট সমাধান পাওয়া যেত না।
গুগল বলছে, এই কারণেই ফিচারটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এখন এমন নিরাপত্তা টুলে গুরুত্ব দিতে চায়, যেগুলো ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপের নির্দেশনা দেয়।
এক বিবৃতিতে গুগল জানায়, অনলাইন ঝুঁকি থেকে ব্যবহারকারীদের সুরক্ষায় তাদের কাজ চলবে। ডার্ক ওয়েবসহ বিভিন্ন অনলাইন হুমকি নজরদারিতে থাকবে। পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষায় নতুন ও উন্নত টুল তৈরি করা হবে।
ডার্ক ওয়েব রিপোর্টের পরিবর্তে গুগল অন্য নিরাপত্তা সুবিধা ব্যবহারের পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে ‘সিকিউরিটি চেকআপ’। এটি গুগল অ্যাকাউন্টের নিরাপত্তা অবস্থা যাচাই করে। আর ‘পাসওয়ার্ড ম্যানেজার’ শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড তৈরি করতে সাহায্য করে। ‘পাসওয়ার্ড চেকআপ’ ফিচারটি সংরক্ষিত পাসওয়ার্ড ফাঁস হলে সতর্কবার্তা দেয়।
গুগল জানিয়েছে, ডার্ক ওয়েব রিপোর্ট ব্যবহারকারীদের ইমেইলের মাধ্যমে আগেই জানানো হয়েছে। প্রযুক্তিবিষয়ক সাইট নাইনটু ফাইভ গুগল প্রথম এ তথ্য প্রকাশ করে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডার্ক ওয়েব স্ক্যানিং কার্যক্রম ২০২৬ সালের ১৬ জানুয়ারি থেকেই বন্ধ হয়ে যাবে। এক মাস পর, ১৬ ফেব্রুয়ারি ফিচারটি পুরোপুরি বাতিল করা হবে। তখন গুগলের সার্ভার থেকে সংশ্লিষ্ট সব তথ্য মুছে ফেলা হবে।
যারা আগেই নিজেদের তথ্য মুছে ফেলতে চান, তাদের জন্যও সুযোগ রাখা হয়েছে। ‘রেজাল্টস উইথ ইয়োর ইনফো’ অপশনে গিয়ে ‘এডিট মনিটরিং প্রোফাইল’ নির্বাচন করতে হবে। সেখান থেকে ‘ডিলিট মনিটরিং প্রোফাইল’ অপশনে গিয়ে তথ্য মুছে ফেলা যাবে।
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের





