ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১০:২৪:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

ফের যুব মহিলা লীগের সভাপতি নাজমা, সা.সম্পাদক অপু উকিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১১ মার্চ ২০১৭ শনিবার

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের দ্বিতীয় জাতীয় সম্মেলনে সভাপতি পদে নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে অপু উকিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি হিসেবে নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক পদে অপু উকিলের নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে নতুন কমিটিকে নির্দেশ দেন তিনি। এর আগে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে সাবিনা আক্তার তুহিনকে ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও তাহেরা খাতুন লুৎফাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পাশাপাশি দক্ষিণের সভাপতি হয়েছেন ফরিদা ইয়াসমিন ঝুমা এবং সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে নীলুফা রহমানকে। যুব মহিলা লীগের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৪ সালের ৫ মার্চ। তখন নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।