ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে; প্রতিনিয়ত বাড়ছে বিভ্রান্তি ও জটিলতা। এমনকি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠানও বিভিন্নভাবে শিকার হচ্ছে প্রতারণার। এসব প্রতারণা রোধে এবার গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে ফেসবুক।
সম্প্রতি এনগ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রকৃত ব্যবহারকারীদেরকে শনাক্ত করার জন্য বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করার উদ্যোগ নিতে যাচ্ছে ফেসবুক।
এ ব্যাপারে ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ফেসবুকের এই ভেরিফায়েড বেজ দেখাবে যে- ফেসবুক প্রোফাইলের ব্যবহারকারী প্রকৃত অর্থেই একজন মানুষ কিনা। কিন্তু মেটার সাবস্ক্রিপশন সার্ভিস এই মেটা ভেরিফায়েডের থেকে ভিন্ন। এটি চালু করা হচ্ছে শুধু সাধারণ ব্যবহারকারীদের জন্য।
বড় ঝুঁকিতে চ্যাটজিপিটি
মেটার এই নতুন ভেরিফায়েড ব্যাজ পাওয়ার জন্য ব্যবহারকারীকে নিজের সেলফি ভিডিও ধারণ করতে হবে। ভিডিওটি ব্যবহারকারী অ্যাকাউন্ট মালিকের ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্ত করা হবে।
যারা পাবেন এই ভেরিফায়েড ব্যাজ:
ফেসবুক ভেরিফায়েড ব্যাজ পাওয়ার জন্য ব্যবহারকারীকে ন্যূনতম কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এসব হলো―ব্যবহারকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে। অ্যাকাউন্টটি ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে। অ্যাকাউন্টে কোনো ধরনের প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের রেকর্ড বা ইতিহাস থাকা যাবে না। এসব প্রক্রিয়ায় পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে সফল হতে হবে। পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যাজটি ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাবে। যেমন- প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিংয়ে।
মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, এআইয়ের মাধ্যমে এখন সহজেই ভুয়া ছবি-ভিডিও, ভুয়া পরিচয় ও বিশ্বাসযোগ্য প্রোফাইল তৈরি করা হয়। ফলে প্রতারণা, জালিয়াতি ও ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ চালু হলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন, তিনি যার সঙ্গে যোগাযোগ করছেন, ওই ব্যক্তি বাস্তবে মানুষ কি না।
তবে মেটা স্পষ্ট করে বলেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা প্রদান করে না। পরিষেবাটি কেবল ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের প্রমাণস্বরূপ। এজন্য অনলাইনে কোনো ধরনের লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকা প্রয়োজন।
অবশ্য, ফেসবুকের এই ফ্রি ভেরিফায়েড ব্যাজ একসঙ্গে সব দেশের ব্যবহারকারীরা পাবেন না। ধাপে ধাপে চালু করা হবে এই ফেসবুক ভেরিফায়েড ব্যাজ। নির্দিষ্ট কয়েকটি দেশে চালুর পর ধারাবাহিকভাবে বিশ্বের অন্যান্য দেশেও চালু করা হবে পরিষেবাটি। তবে, প্রথমে কোন দেশে চালু হবে, সেটি এখনো জানা যায়নি।
- কাম্বারল্যান্ডের প্রথম মুসলিম নারী মেয়র ওলা হামেদ
- ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল
- চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
- ঢাকার আকাশ মেঘলা, হতে পারে বৃষ্টি
- ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে
- বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
- ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি
- দাম বাড়লেও সয়াবিন তেলের সংকট, ব্রয়লারে ডাবল সেঞ্চুরি
- প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে ভারত
- ফেল করেও যারা হয়েছেন বিশ্বসেরা
- রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা
- আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
- ইতালিতে দীর্ঘস্থায়ী সরকারের ইতিহাস গড়লেন মেলোনি
- ভরসা আল্লাহর ওপর, তানিয়া বৃষ্টির আবেগঘন বার্তা
- হাম: আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৪
- নারীমুক্তি আন্দোলনের প্রতীক সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেম
- বাজারে স্বস্তি নেই, চড়া মাছ-মুরগি-তেল
- বরগুনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
- কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিন আজ
- হাম: আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৪
- সারা দেশে র্যাবের নিরাপত্তা জোরদার
- শুভ জন্মাষ্টমী আজ, নানা আয়োজনে সারাদেশে উদযাপন
- আজ ভোরে কেশবপুরে বাসচাপায় নারী নিহত
- ইতালিতে দীর্ঘস্থায়ী সরকারের ইতিহাস গড়লেন মেলোনি
- ডেঙ্গু ও হামের ছোবলে দিশাহারা বাংলাদেশ
- দাম বাড়লেও সয়াবিন তেলের সংকট, ব্রয়লারে ডাবল সেঞ্চুরি
- ফেল করেও যারা হয়েছেন বিশ্বসেরা
- সিনিয়াকোভাকে হারিয়ে ইউএস ওপেনে জয় শুরু ওসাকার
- ইন্দোনেশিয়ার স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে ১৭০০ অসুস্থ
- নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেমের মৃত্যু







