ফেসবুক গ্রুপে নাম গোপন রেখেই পরিচিত হওয়া যাবে
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ফেসবুক গ্রুপের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও নিরাপদ করতে নতুন করে যুক্ত হলো ‘নিকনেম’ ফিচার। এই সুবিধায় ব্যবহারকারীরা নিজেদের বাস্তব নামের পরিবর্তে গ্রুপের ভেতরে আলাদা একটি নাম ব্যবহার করে পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া জানাতে পারবেন। ফলে নিজের পরিচয় পুরোপুরি গোপন না রেখেও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা যাবে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানায়, এত দিন গ্রুপে ‘অ্যানোনিমাস পোস্টিং’-এর সুবিধা থাকলেও তাতে ব্যবহারকারীদের পরিচিতি তৈরি হয় না। অন্য সদস্যরা বুঝতে পারেন না, কে কী ধরনের পোস্ট বা মন্তব্য করছেন। নতুন নিকনেম ফিচার সেই সীমাবদ্ধতা দূর করবে। ব্যবহারকারীরা নিজেদের জন্য একটি সহজে চেনার মতো নাম বেছে নিতে পারবেন। যাতে গোপনীয়তাও থাকে, আবার পরিচিতিও তৈরি হয়।
এটি ফেসবুকের দীর্ঘদিনের ‘রিয়েল নেম’ নীতির থেকে ভিন্ন। শুরুতে ফেসবুক কেবল বাস্তব জীবনের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হওয়ায় আসল নাম ব্যবহার বাধ্যতামূলক ছিল। পরে গ্রুপ ফিচার বড় হলে এতে বিভিন্ন অচেনা মানুষও যুক্ত হতে থাকেন। এতে গোপনীয়তার চাহিদা বাড়ে।
কোনো গ্রুপে নিকনেম সেট করলে সে গ্রুপে পোস্ট, মন্তব্য, প্রতিক্রিয়া— সবই সেই নিকনেমে দেখাবে। গ্রুপের অন্যান্য সদস্যরা ব্যবহারকারীর মূল প্রোফাইল বা প্রোফাইল ছবি দেখতে পাবেন না। তবে গ্রুপ অ্যাডমিন, মডারেটর এবং ফেসবুকের সিস্টেম ব্যবহারকারীর আসল পরিচয় দেখতে পারবে।
তবে একটি সীমাবদ্ধতা রয়ে গেছে। গ্রুপের সদস্যরা গত সাত দিনের মন্তব্য, প্রতিক্রিয়া ও পোস্টের ইতিহাস সেই নিকনেমের মাধ্যমে দেখতে পারবেন। ব্যবহারকারী চাইলে নিকনেম পরিবর্তনও করতে পারবেন। তবে প্রতি দুই দিনে একবার। পরিবর্তন করলে আগের সব পোস্ট ও মন্তব্যেও স্বয়ংক্রিয়ভাবে নতুন নিকনেম বসে যাবে।
ফেসবুক ব্যবহারকারীদের জন্য নিকনেম প্রস্তাব করবে। তবে চাইলে ব্যবহারকারী নিজের মতো নাম ঠিক করতে পারবেন। নামটি অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে এবং গ্রুপে কেউ আগে ব্যবহার না করে থাকতে হবে। নিকনেমের জন্য আলাদা প্রোফাইল ছবি বা রঙিন ব্যাকগ্রাউন্ডও বেছে নেওয়ার সুযোগ থাকবে।
এই ফিচার ব্যবহার করতে চাইলে নতুন পোস্ট তৈরির সময় ‘Post anonymously’-এর পাশে থাকা ‘Use nickname’ অপশনটি নির্বাচন করতে হবে। যে কোনো সময় ব্যবহারকারী আবার নিজের আসল নামে ফিরে যেতে পারবেন।
নিকনেম ব্যবহারকারীরা লাইভ ভিডিও, প্রাইভেট মেসেজিং বা কনটেন্ট শেয়ারিংয়ের মতো কিছু ফিচার ব্যবহার করতে পারবেন না। তবে অন্য সদস্যদের নিকনেম ব্লক করার সুযোগ থাকবে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬






