ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৫:১২:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

ফ্রান্সে করোনায় মৃত্যু সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০১ পিএম, ১৬ এপ্রিল ২০২১ শুক্রবার

ফ্রান্সে করোনায় মৃত্যু সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

ফ্রান্সে করোনায় মৃত্যু সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

ফ্রান্সে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে বৃহস্পতিবার এক লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ৩শ’ জন প্রাণ হারানোয় এ সংখ্যা এক লাখ অতিক্রম করলো। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, মাত্র এক দিন আগে বুধবার মহামারীর শুরু থেকে মৃতের সংখ্যা বেড়ে ৯৯ হাজার ৮০৫ জনে দাঁড়িয়েছিল।
যুক্তরাজ্য ও ইতালির পর করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখের মাইলফলক অতিক্রম করা ইউরোপে তৃতীয় দেশ হচ্ছে ফ্রান্স।
মহামারী করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটি দেশ। দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। এদিক থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ব্রাজিল।
বর্তমানে ফ্রান্স কনোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবেলা করছে। দেশটিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগির সংখ্যা পাঁচ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। ২০২০ সালের বসন্তের পর থেকে এ সংখ্যা সর্বোচ্চ।