বইমেলায় আজ এসেছে ৯০টি বই
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
বইমেলায় আজ এসেছে ৯০টি বই
অমর একুশে বইমেলার ২৪তম দিনে আজ মঙ্গলবার নতুন বই এসেছে ৯০টি। এর মধ্যে গল্প ৯টি, উপন্যাস ৮টি, প্রবন্ধ ৬ টি, কবিতা ৩৪ টি,গবেষণা ৪টি, ছড়া ৬ টি, শিশুসাহিত্য ৩ টি,ভ্রমণ ১টি, ইতিহাস ১টি, বঙ্গবন্ধু বিষয়ক বই ৩টি, ধর্মীয় ১টি উল্লেখযোগ্য।
এ ছাড়া মেলায় নির্ধারিত অনুষ্ঠানের অংশ হিসেবে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয় সমীর কুমার বিশ্বাস রচিত বঙ্গবন্ধুর সমবায়-ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ পাঠ করেন সেলিম জাহান। অধ্যাপক আবুল আহসান চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রাজু আলাউদ্দিন,বাংলা একাডেমির উপ-পরিচালক ড.তপন বাগচী এবং এ এফ এম হায়াতুল্লাহ। লেখকের মধ্যে বক্তৃতা করেন সমীর কুমার বিশ্বাস।
আলোচকবৃন্দ বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল একজন সফল রাজনৈতিক নেতাই ছিলেন না,রাষ্ট্রের গঠন ও উন্নয়নমূলক পরিকল্পনায় তার গভীর প্রজ্ঞার পরিচয় আমরা পাই সমবায়-ভাবনার মধ্যে। তার সমবায় প্রকল্পের মূল লক্ষ্য ছিল কৃষি, গ্রাম এবং জনগণ। এ প্রকল্পের প্রায়োগিক দিকগুলোও ছিল অত্যন্ত নিখুঁত, সুচিন্তিত এবং সময়োপযোগী। গণমুখী ও উৎপাদনমুখী রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর সমবায়-ভাবনা অত্যন্ত প্রাসঙ্গিক।
আবুল আহসান চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর মাত্র সাড়ে ৩ বছর বঙ্গবন্ধু রাষ্ট্র পরিচালনার সুযোগ পান। আর এ অল্প সময়েই তিনি দেশের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিসহ সকল বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। রাষ্ট্রীয় উন্নয়নে সমবায়কে তিনি তত্ত্বের পর্যায়েই সীমাবদ্ধ রাখেননি, প্রায়োগিক দিক দিয়েও একে সফল করে তোলার পরিকল্পনা করেছেন। বঙ্গবন্ধুর কৃষি ও সমবায় ভাবনা বিষয়ক এ গ্রন্থ মহান রাষ্ট্রনায়কের রাষ্ট্রচিন্তা সম্পর্কে আমাদের জানার পরিধি বৃদ্ধি করবে।
আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন সালমা বাণী, রফিকুর রশীদ, সাদ কামালী এবং নওশাদ জামিল।
কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি সিদ্ধার্থ হক, মিলু শামস, আফরোজা সোমা, মন্দিরা এষ এবং গিরীশ গৈরিক। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল মহাকাল নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় নাটক আনন জামান রচিত -শ্রাবণ ট্রাজেডি।
আগামীকাল অমর একুশে গ্রন্থমেলার ২৫তম দিন। মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে কামরুল হক রচিত বঙ্গবন্ধু ও সংবাদপত্র : ছয় দফা থেকে গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ পাঠ করবেন সোহরাব হাসান। আলোচনায় অংশ নেবেন মোরশেদ শফিউল হাসান এবং হারুন হাবীব। সভাপতিত্ব করবেন কামাল লোহানী। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

