বইমেলায় উপচে পড়া ভিড় : বই কেনা-বেচার হিড়িক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
একুশে বইমেলায় আজ শনিবার ছুটির দিন ছিো উপচে পড়া ভিড়। দর্শনার্থীদের ঢল নামেছিলো মেলায়। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান উভয় অঙ্গণেই দেখা যায় ক্রেতাদের উপচে পরা ভিঁড়। নামকরা প্রকাশনা সংস্থার প্যাভিলিয়নসহ ছোট বড় সব স্টল ঘিঁরে পছন্দের বই খুঁজে ফেরে ব্যস্ত ক্রেতারা।
শুক্র ও শনি ছুটির দুইদিনে বই বেচা নিয়ে শংকিত প্রকাশকগণের শংকা কেটে যাওয়ায় তারা ফেলছে স্বস্তির নিঃশ্বাস। মেলাঙ্গন থেকে শত শত মানুষ বাড়ি ফেরার পথে সবার হাতে হাতেই ছিল বই আর বইয়ের ব্যাগ।
আজ মেলা শুরু হয় সকাল এগারটায়। তার আগেই সোহরাওয়ার্দী উদ্যানের ছয়টি গেটের সামনে অসংখ্য অভিভাবকগণকে সন্তানদের নিয়ে লাইনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশের জন্য অপেক্ষারত দেখা যায়। গেট খোলার পর পরই দলবেধে ভেতরে ঢোকে ছোট্টমনিরা । দুপুর পর্যন্ত মেলাপ্রাঙ্গণ ছিল শিশুদের আনাগোনায় মুখর। বিশেষত সোহরাওয়ার্দী উদ্যানের সিসিমপুর কর্ণারে অনেক শিশুই খেলায় মেতে উঠে। এছাড়াও শিশু কর্ণারের ৫৭টি স্টলে শিশুরা অভিবাবকদের সঙ্গে তাদের পছন্দের বই কেনাকাটা করে।
বিকেলে দোয়েল চত্বর ও টিএসসির পথ বেয়ে বহু লোক সমাগমে দেহ তল্লাস করায় হিমশিম খাচ্ছিল নিরাপত্তাকর্মীরা। বিকেল পাঁচটার দিকে সারিবদ্ধ স্টলগুলোয় ক্রেতাদের উপচে ভিঁড়ে মেলাঙ্গণে তিলধারণের ঠাঁইটুকুও ছিল না।
এবারের মেলার সর্বোচ্চ সংখ্যক ২১৮টি নতুন বই প্রকাশ পেয়েছে আজ। এ নিয়ে নয়দিনে এবারের মেলায় মোট ১ হাজার ৩শ ১৩টি নতুন বই প্রকাশিত হলো। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে, ‘শহীদুল জহিরের উপন্যাস সমগ্র’ ও ‘শহীদুল জহিরের গল্পসমগ্র (কথা প্রকাশ), সিরাজুল ইসলাম চৌধুরীর ‘প্রবন্ধসমগ্র’ (বিদ্যা প্রকাশনী)’ আবদুল ওয়াহাবের ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ: রাষ্ট্রতত্ব ও বাঙালির স্ব-শাসন’ ও আনিস আহমেদের ‘জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা’ (জোনাকী প্রকাশনী), সেলিনা হোসেনের ‘গল্পের নদীতে খেয়াঘাট’, হাবীবুল্লাহ সিরাজীর ‘ঈহা’, মুনতাসীর মামুনের ‘রাজার নতুন পোশাক’ ইমদাদুল হক মিলনের ‘ উপন্যাস ত্রয়ী (পাঞ্জেরী)’ উল্লেখযোগ্য।
আজ সকাল দশটায় মেলার মূলমঞ্চে বাংলা একাডেমি আয়োজিত শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা এবং শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়। একাডেমি বাসসকে জানায়, তিনটি শাখায় এতে অংশ নেয় ১৩ ২জন শিশু-কিশোর ।
বিকেলে একই মঞ্চে অনুষ্ঠিত হয় ‘লেখক-অনুবাদক আবদুল হক : জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা সভা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ আজিজুল হক। সভাপতিত্ব করেন সুব্রত বড়–য়া। আলোচনায় অংশ নেন সাংবাদিক অজয় দাশগুপ্ত, কবি সোহরাব হাসান ও গবেষক আহমাদ মাযহার।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

