বইমেলায় ডিআরইউ’র স্টল উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অমর একুশে বইমেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্টল উদ্বোধন করেছেন ।
বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ বিকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে তিনি ৬৩৪ নম্বর স্টলের উদ্বোধন করেন। ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের সংগঠন। তিনি নিজেকে সবসময়ই এই পরিবারের একজন মনে করেন।
তিনি বলেন, ‘আপনাদের সকল সদস্য যেভাবে বস্তুনিষ্ঠতা ও সংবাদপত্রের মান বাড়াতে কাজ করেন, সেটি অবশ্যই দেশের এগিয়ে যাওয়ার জন্য বড় একটি উপাদান। স্বাধীন সংবাদ মাধ্যম, স্বাধীন এবং গুণগতমানসম্পন্ন সাংবাদিকতা জাতির এগিয়ে যাওয়ার জন্য খুব জরুরী।’
দীপু মনি বলেন, ভাষার মাসে বইমেলা মানেই ভাষা ও স্বাধীনতার প্রতি আলাদা সম্মান। এই আয়োজনে যখন আসি তখন এমনিতেই ভালোলাগে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে সবসময় ডিআরইউ’র পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। বইমেলায় ডিআরইউ’র স্টলকে পৃষ্ঠপোষকতা করার জন্য তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




