বইমেলায় তিন দিনে ২১৯টি নতুন বই
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ফাইল ছবি
অমর একুশে বইমেলায় আজ ১৩৮টি নতুন বই প্রকাশ পেয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে উপন্যাস; ২২ টি। এর পরই রয়েছে গল্পের বই; ২০টি, গবেষণা ১০, কবিতা ১৭টি ও প্রবন্ধের বই ১১টি। এ নিয়ে মেলার তিনদিনে মোট ২১৯টি নতুন বই প্রকাশ পেয়েছে।
তিন দিনে সর্বোচ্চ সংখ্যাক বই প্রকাশ করেছে বাংলা একাডেমি বিভিন্ন বিষয়ে ৩৮টি। এর পরই রয়েছে অন্য প্রকাশ ২২টি। আগামী ১৭টি, শিশু একাডেমি ২২টি। নতুন বইয়ের প্রকাশনার মান অত্যন্ত উঁচু মানের। মেলায় বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে বাসসকে এই তথ্য জানান হয়।
এবারের মেলায় বই বিষয়ে নতুন সংযোজন হচ্ছে ‘লেখক বলছি’র আয়োজন। সোহরাওয়ার্দী উদ্যানে গ্লাস টাওয়ারের পূর্ব-দক্ষিণ কোণায় স্থাপিত হয়েছে ‘লেখক বলছি’ মঞ্চ। এই মঞ্চ থেকে প্রতিদিন মেলা কমিটির আয়োজনে লেখকরা সরাসরি কথা বলছেন তাদের প্রকাশিত নতুন বই নিয়ে।
রোববার এই মঞ্চে আলোচনায় অংশ নেন নাট্যকার ও অনুবাদক দিলদার হোসেন, শামীম রেজা, অদিতি ফাল্গুনী ও কথাশিল্পী ইসহাক খান।
অন্যদিকে নতুন বইয়ের মোড়ক মঞ্চটিতেও প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থা করা হয়েছে। এবারের মেলায় এই মঞ্চটি সোহরাওয়ার্দী উদ্যানের মেলায় প্রবেশ পথের খুব কাছে হওয়ায় অসংখ্য দর্শনার্থী নতুন নিয়ে আলোচনা উপভোগ করতে পারছেন। রোববারও সাতটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
একাডেমির অভ্যন্তরে পুকুর পাড়ে স্থাপিত হয়েছে ‘লেখক কুঞ্জ’। এখানে বাংলাদেশ ও ভারতের কবিরা বেশকিছু সময় আড্ডায় মগ্ন ছিলেন।
একাডেমির বয়রা তলায় ‘লিটল ম্যাগ চত্বর’এ বসছে লেখকদের আরেকটি আড্ডা। বিভিন্ন স্টল থেকে লিটলম্যাগ সম্পাদকরা জানান, সারাদেশ থেকে লিটলম্যাগ কর্মীরা আসতে শুরু করেছেন। এবার মেলায় সারাদেশের লিটল ম্যাগাজিনের একটা সমাহার জমবে বলে তারা আশা প্রকাশ করেন।
মেলা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাাল আহমদ জানান, মেলায় এবার বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। পুরো মেলায় ওয়াসার উদ্যোগে মোট ২২টি ট্যাংকি বসানো হয়েছে। ফলে মেলায় দর্শনার্থীদের খাবার পানির সংকট নেই। দর্শনার্থীদের খাবারের জন্য বাংলা একাডেমির ভেতরে একাডেমির ক্যান্টিনসহ সোহরাওয়ার্দী উদ্যানে আরও দুটি খাবার ক্যান্টিন স্থাপিত হয়েছে। শিশুদের স্বাস্থ্যসেবার জন্য একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। বৃদ্ধদের সেবা দিতে রয়েছে একদল স্বেচ্ছাসেবী।
মূলমঞ্চের আলোচনা : এবারে মেলা উপলক্ষে বাংলা একাডেমি ‘বিজয় : ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ’ শীর্ষক বিভিন্ন বিষয়ে আলোচনা সভার আয়োজন করেছে। আজ রোববার ছিলো ‘উনসত্তরের গণ-অভ্যূত্থানের সুবর্ণজয়ন্তী ’ শীর্ষক আলোচনা সভা। এতে ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোলাম কুদ্দুস।
মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত এতে আলোচনায় অংশ নেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, অধ্যাপিকা মাহফুজা খানম, সংস্কৃতিজন নাসিরউদ্দিন ইউসুফ ও ড. আতিউর রহমান। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় কবিকণ্ঠে কবিতা পাঠ, লোকগান ও আবৃত্তি।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

