বইমেলায় সোমা দেবের ‘নীল প্রজাপতি’
বইমেলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
বইমেলায় সোমা দেবের ‘নীল প্রজাপতি’
একুশে বইমেলায় এসেছে সোমা দেবের শিশুতোষ গল্পগ্রন্থ ‘নীল প্রজাপতি’। সোমা লেখালেখি করছেন সেই ছেলেবেলা থেকে। শিশুদের প্রতি ভালবাসা থেকে শিশুদের জন্যই তার লেখালেখি। দীর্ঘ পথ পেড়িয়ে ২০২০ সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো তার প্রথম বই ‘নীল প্রজাপতি’।
‘নীল প্রজাপতি’ বইটিতে মোট পাঁচটি ছোট গল্প স্থান পেয়েছে। গল্পগুলো হলো- রিমির বন্ধু কোলাব্যাঙ, জন্মদিনে জিমি, কমলাবউয়ের বাড়ি ফেরা। নীল প্রজাপতি এবং পাখির নাম মুনিয়া।
প্রতিটি গল্পেই সোমা শিশু মনস্তত্ত্ব নিয়ে কাজ করেছেন। শিশুদের মনের কথা বুঝতে চেষ্টা করেছেন লেখক। শিশুরা কি চায়, তাদের ভাললাগা-মন্দলাগার দিকগুলো, তাদের চিন্তা-চেতনা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। তার গল্পের ভাষা সাবলিল ও সরল। অতি সাধারণ ভঙ্গিতে তিনি একটার পর একটা কাহিনি বর্ণনা করে গেছেন। শিশুদের সুপ্ত মনের বাসনাগুলো বের করে এনেছেন দক্ষতার সঙ্গে। আর তাই শিশুরা বইটি পছন্দ করবে নি:সন্দেহে।
‘নীল প্রজাপতি’ বইটি প্রকাশ করেছ য়ারোয়ার অঙ্গ প্রতিষ্ঠান পদক্ষেপ। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন ধ্রুব এষ। মূল্য ১৬০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে পদক্ষেপ (স্টল নম্বর : ৭৬৪) এবং য়ারোয়া’র (স্টল নম্বর : ২৪৩) স্টলে।
সোমা দেবের জন্ম জামালপুর শহরে। ছোটবেলায় শিশু সাহিত্যে হাতেখড়ি পত্র-পত্রিকার শিশুদের পাতায়। ছোটদের জন্যে নিয়মিত লিখছেন গল্প, ছড়া ও কিশোর কবিতা। পরে প্রবন্ধের সাথে গড়েছেন মিতালি। ‘নীল প্রজাপতি’ তার প্রথম প্রকাশিত গল্পের বই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন। তিনি ভালোবাসেন প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে। এছাড়াও পাখি এবং বই পড়তে ভালোবাসেন। আর ভালোবাসেন শিশুদের।
সোমা দেব কর্মজীবন শুরু করেন সাংবাদিকতা পেশায়। দৈনিক সমকাল পত্রিকায় রিপোর্টিং শুরু। পরে সাংবাদিকতা ছেড়ে চলে যান শিক্ষকতা পেশায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক পদে যোগ দেন। বর্তমানে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন।
যুক্ত আছেন বিভিন্ন গবেষণায়। দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় ছোটদের জন্য লেখালেখির পাশাপাশি কলাম লিখছেন নিয়মিত।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য

