বগুড়ায় একই গাছে আলু ও টমেটোর সফল চাষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ৯ এপ্রিল ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
একই গাছে একসঙ্গে আলু ও টমেটো উৎপাদন করে চমক সৃষ্টি করেছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষক রুবেল মিয়া। নিচে আলু আর উপরে টমেটো এই অভিনব চাষাবাদ এলাকাজুড়ে কৌতূহল তৈরি করেছে।
দেখা গেছে, গাছের ডগায় লাল টুকটুকে টমেটো ঝুলছে, আর মাটির নিচে একই গাছে ধরে আছে আলু। এই বিশেষ পদ্ধতিতে উৎপাদিত সবজির নাম ‘টমআলু’। শিবগঞ্জের মোকামতলা চৌকিরঘাট এলাকায় ‘কৃষি বন্ধু এগ্রো সার্ভিসেস’ নার্সারির সহায়তায় পরীক্ষামূলকভাবে তিন শতক জমিতে এই চাষ শুরু করেন রুবেল মিয়া।
তিনি জানান, শখের বসে তিনি এই বিশেষ চাষে হাত দেন। খরচ কম হলেও ফলন বেশ ভালো হয়েছে।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান পাপ্পু জানান, প্রথমে আলু গাছের উপরের অংশ কেটে সেখানে টমেটোর চারা গ্রাফটিং করা হয়। ফলে একই গাছ থেকে আলু ও টমেটো দুটোই পাওয়া যাচ্ছে। আলু সংগ্রহের পর মাটিতে পুনরায় গাছ ঢেকে পানি দিলেই চার মাসের মধ্যেই টমেটোর পূর্ণ ফসল পাওয়া সম্ভব। এই পদ্ধতিতে এক গাছে এক কেজি আলু ও চার থেকে পাঁচ কেজি পর্যন্ত টমেটো উৎপাদন সম্ভব হচ্ছে, যা কৃষকের জন্য খরচ সাশ্রয়ী ও লাভজনক।
টমআলুর জমি দেখতে আসা স্থানীয়রা জানান, তারা জীবনে প্রথমবারের মতো এক গাছে দুই ধরনের সবজি ফলতে দেখলেন এবং এ অভিনব চাষ পদ্ধতি সম্পর্কে জানার জন্য এসেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান বলেন, শিবগঞ্জ কৃষিতে সমৃদ্ধশালী এলাকা। এখানকার উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় সব ধরনের ফসলের উৎপাদন সম্ভব। রুবেল মিয়ার এই সফল পরীক্ষামূলক উদ্যোগে কৃষি অফিস সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



