ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২৩:৪৬:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২৫ এপ্রিল ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বঙ্গোপসাগরে ফুঁসতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’। এপ্রিলের শেষে অথবা মে মাসের প্রথমে উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। তবে কোন উপকূলে আছড়ে পড়তে পারে আম্ফান তা এখনও স্পষ্ট নয়। এই ঘূর্ণিঝড় যথেষ্ট শক্তিশালী বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

মৌসুমের প্রথম সাইক্লোনটি এপ্রিলেই তৈরি হতে পারে। শীঘ্রই বঙ্গোপসাগরে এই মৌসুমের প্রথম সাইক্লোন তৈরি হতে চলেছে। এর জেরে ২৭ এপ্রিল আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরদিন ২৮ এপ্রিল একই অঞ্চলে থেকে তা শক্তি সঞ্চয় করবে। ২৯ এপ্রিল ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ৩০ এপ্রিল গভীর নিম্নচাপে পরিণত হয়ে সমুদ্রের ওপর দিয়ে বইতে শুরু করবে।

‘নর্দান ইন্ডিয়ান ওসেন সাইক্লোন’ এর নামগুলি আটটি দেশ পর্যায়ক্রমে রাখে। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

-জেডসি