ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২০:৩৯:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

বর্ণবিদ্বেষী মন্তব্য করে গ্রেফতার হলেন মুনমুন?

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

গ্রেফতার হলেন মুনমুন দত্ত? টুইটারে ট্রেন্ড চলছে, গ্রেফতার করা হোক মুনমুনকে। তার পরেই থানায় ডাকা হয় ‘তারক মেহ্‌তা কী উল্টা চশমা’-র ‘ববিতাজি’-কে। সেখান থেকেই ধারণা করা হয়, টেলি-অভিনেত্রী গ্রেফতার হয়েছেন। যদিও ভুল ভাঙান নিজেই।

মুনমুন জানান, তাকে থানায় নিয়ে গিয়ে কেবল জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেফতার করা হয়নি। ঘণ্টা কয়েক পরে তাকে ছেড়ে দেওয়া হয়। গত বছর একটি ইউটিউব ভিডিয়ো প্রকাশ করার পরে তার বিরুদ্ধে ‘বর্ণবিদ্বেষী মন্তব্য’-এর অভিযোগ ওঠে। মামলা দায়ের করা হয় টেলি-অভিনেত্রীর বিরুদ্ধে।

মুনমুনের কথায়, আমাকে গ্রেফতার করা হয়নি। মিথ্যে খবর রটানো হচ্ছে আমাকে নিয়ে। এমনকি, আদালত থেকে আমাকে আগেই অন্তবর্তীকালীন জামিন দেওয়া হয়েছে গত শুক্রবার। পুলিশ আধিকারিকরা অত্যন্ত ভাল ব্যবহার করেছে আমার সঙ্গে। আমিও সহযোগিতা করছি তাদের সঙ্গে।