বাংলাদেশের সাংবাদিকদের জন্য মেটার ফ্যাক্ট-চেকিং কোর্স চালু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাংবাদিকদের জন্য ফ্যাক্ট–চেকিং কোর্স চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল কোম্পানি মেটা। পয়ন্টার ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের (আইএফসিএন) সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাংবাদিকদের জন্যে এ কোর্স চালু করা হয়েছে। বিনামূল্যের এই কোর্সটিতে অংশগ্রহণকারীদের ফ্যাক্ট-চেকিং সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হবে।
কোর্সটির তিনটি মডিউলে ফ্যাক্ট-চেকিং, যাচাইকরণ ও সঠিক তথ্য প্রকাশ করা এবং স্বাস্থ্য সংক্রান্ত ভুল তথ্য ও বিভ্রান্তির ওপর গুরুত্ব দেওয়া হবে। ফ্যাক্ট-চেকিংয়ের জন্য তথ্যের যাচাইযোগ্যতা খুঁজে বের করা, ফ্যাক্ট-চেকিংয়ের পদ্ধতি এবং সাংবাদিকদের কাজে সহায়তা করার জন্য প্রয়োজনীয় টুল ও পদ্ধতি শেখানোর মাধ্যমে সাংবাদিকদের প্রস্তুত করে তুলবে এই কোর্স।
কোর্সটির অংশগ্রহণকারীরা নিজেদের সুবিধামতো সময়ে এতে অংশ নিতে পারবেন। বর্তমানে ইংরেজি ও বাংলাসহ ১৫টি ভাষায় এই কোর্সে অংশ নেওয়া যাচ্ছে। ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে এটি সম্পূর্ণ করা সম্ভব। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সাংবাদিক, শিক্ষাবিদ ও আগ্রহী ফ্যাক্ট-চেকারদের এতে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। সফলভাবে কোর্সটি শেষ করা অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
বাংলাদেশে মেটার ফ্যাক্ট-চেকিং পার্টনাররা হলো এএফপি, ফ্যাক্ট ওয়াচ এবং বুম।
কোর্সটিতে বাংলায় অংশগ্রহণ করতে ভিজিট করুন: https://www.poynter.org/courses/fact-checking-fundamentals-bangla/
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

