বাচ্চাদের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকার ট্রায়াল স্থগিত ব্রিটেনে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার
ফাইল ছবি
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা ব্যবহার করে কমবয়সিদের মধ্যে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দিচ্ছে। বিষয়টি নিয়ে সতর্ক হতে ব্রিটেনে বাচ্চাদের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকার ট্রায়াল আপাতত বন্ধ রাখা হল। এই অভিযোগ ইতিমধ্যেই উঠেছে ইউরোপের বেশ কয়েকটি দেশে। মঙ্গলবার এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে থেকে। খবর আনন্দবাজার পত্রিকার।
বিবৃতিতে বলা হয়েছে, ‘যদিও পেডিয়াট্রিক ক্লিনিক্যাল ট্রায়ালের সুরক্ষা নিয়ে কোনও উদ্বেগ নেই, তবুও আমরা ব্রিটেনের নিয়ন্ত্রকদের থেকে অতিরিক্ত তথ্যের জন্য অপেক্ষা করছি। ট্রায়ালে টিকাকরণের আগে রক্ত জমাটের সমস্যা সংক্রান্ত বিষয়টি নিয়ে আরও খতিয়ে দেখা হবে’।
এদিকে ট্রায়াল বন্ধ হলেও বাচ্চা এবং তাদের বাবা-মাকে নির্ধারিত সূচি অনুসারে ট্রায়ালের জায়গায় যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। টিকা সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে তা জানানোর অনুরোধও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ব্রিটেনে টিকা বিষয়ের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এমএইচআরএ সারা বিশ্বে দেওয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করছে।
এমএইচআরএ জানিয়েছিল, ব্রিটেনে দেওয়া ১ কোটি ৮০ লক্ষ অ্যাস্ট্রাজেনেকা টিকার ডোজের মধ্যে ৩০টি ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দিয়েছিল। তার মধ্যে ৭টি ঘটনা ভয়াবহ হয়েছিল।
মঙ্গলবার এমএইচআরএ-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিষয়টি নিয়ে এখনই সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার সময় আসেনি। এই বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে’।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










