বাজুস উইমেন অ্যাওয়ার্ড পেলেন তিন নারী উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৭ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জুয়েলারি শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে ৩ নারী উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে। সংগঠনটি প্রথমবারের মতো বাজুস উইমেন অ্যাওয়ার্ড-২০২২ দিল।
অ্যাওয়ার্ড পেয়েছেন—দি আমিন জুয়েলার্সের কর্ণধার কাজী নাজনীন ইসলাম নিপা, বাংলাদেশ পার্ল হাউসের কর্ণধার কৃঞ্চা কর্মকার ও পালস প্যারাডাইসের কর্ণধার তাহমিনা এনায়েত।
রোববার (০৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বাজুস কার্যালয়ে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে এই উইমেন অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজুস প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ফরিদা হোসেন। মূল বক্তব্য উপস্থাপন করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্সের সদস্য সুলতানা রাজিয়া ও তাসনিম নাজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার এই মাসে জুয়েলারি শিল্পে নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে চাই। এই খাতে নারী উদ্যোক্তা এবং নারী কারিগরের সংখ্যাও বাড়াতে হবে। আমরা চাই জুয়েলারি শিল্পে নারীদের অংশগ্রহণ বাড়ুক। উদ্যোক্তা, কারিগরি শিল্পী এবং ওয়ার্কফোর্স তৈরি হোক। এই খাতে উদ্যেক্তা বাড়াতে নারীদের প্রশিক্ষণ দিতে হবে। এ জন্য আমাদের পলিসি তৈরি করতে হবে।
বক্তারা আরও বলেন, এই খাতে সমতা নেই। পর্যায়ক্রমে এই সমতা বাস্তবায়ন করতে হবে। নারীদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করতে হবে। নারীদের এই খাতে আগ্রহী করে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে নারী দিবস উপলক্ষে সাবরিনা সোবহান আনন্দঘন পরিবেশে নারী উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে কেক কাটেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন

