বাবার কোলের শিশুকে গুলি করে মারলো মিয়ানমার সেনারা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৪ মার্চ ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
মিয়ানমারে মান্দালয়ে বাবার কোলে বসা অবস্থায় সাত বছরের এক শিশুকে গুলি করে হত্যা করেছে মিয়ানমার সেনারা। পরিবার বলছে, খিন মিয়ো চিট নামের ছোট্ট মেয়েটি তার বাড়িতেই ছিল। এ সময় তাকে হত্যা করা হয়।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, সেনারা মেয়েটির বাবাকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। গুলিটি বাবার কোলে বসে থাকা মেয়েটির শরীরে লাগে।
এদিকে মেয়েটির ১৯ বছর বয়সী ভাইকেও গ্রেপ্তার করেছে সেনারা। তবে এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা নিলে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় দেশটিতে। বিক্ষোভ দমাতে সেনাবাহিনী চড়াও হলে বহু মানুষ নিহত হন।
অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন জানায়, নিহতদের মধ্যে কমপক্ষে ২০ জন শিশু রয়েছে। সেনাবাহিনী এখন পর্যন্ত ১৬৪ জন নিহতের কথা স্বীকার করেছে। তবে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) অ্যাকটিভিস্ট গ্রুপ জানিয়েছে, নিহতের সংখ্যা কমপক্ষে ২৬১ জন।
বিক্ষোভকারীদের নিহতের ঘটনায় মঙ্গলবার দুঃখ প্রকাশ করেছে মিয়ানমার সেনাবাহিনী। তবে তাদের বিরুদ্ধে অরাজক পরিস্থিতি সৃষ্টির অভিযোগ এনেছে জান্তা সরকার।
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি










