বাড়তি আয়ে হাঁস পালনে ঝুঁকছেন গ্রামের নারীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৯ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
কুড়িগ্রামে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পিছিয়ে নেই গ্রামীণ নারীরাও। সংসারে সচ্ছলতা ফেরাতে তারা গৃহস্থালি কাজের পাশাপাশি হাঁস-মুরগি পালন করে অনেকেই স্বাবলম্বী হয়ে উঠেছেন। বিশেষ করে নদ-নদী তীরবর্তী ও চরাঞ্চলে নারীরা হাঁস পালন করে পরিবারে সচ্ছলতা আনছেন।
সরেজমিনে দেখা যায়, বাড়িতে হাঁস পালন করছেন সদরের পাঁচগাছী ইউনিয়নের মিলপাড়া গ্রামের সুলতানা পারভীন। তার স্বামী আজিজ মিয়া ঢাকায় একটি ফ্যাক্টরিতে কাজ করেন। পরিবারে স্বামীর একমাত্র উপার্জনে কোনো রকমে সংসার চলে। বৃদ্ধ শ্বশুর ও এক মেয়ের খরচ মেটাতে ৫০টি হাঁসের বাচ্চা ঘরে তোলেন সুলতানা। সেই বাচ্চাগুলোকে বড় করতে ব্যস্ত সময় পার করছেন তিনি।
কুড়িগ্রাম প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, জেলায় ডিম দেওয়া হাঁসের খামারের সংখ্যা প্রায় ৫৩৮টি। আঞ্চলিক হাঁস প্রজনন খামারে প্রতিটি হাঁসের বাচ্চা ২০ টাকা ও প্রতিটি ডিম সাড়ে ৭ টাকায় বিক্রি করা হচ্ছে।
বাড়িতে হাঁস পালন করেন এমন নারীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি হাঁসের বাচ্চা জেলা শহর থেকে ৩০ টাকা দরে কিনে নিয়ে আসেন। বাচ্চাগুলোর বাসস্থানের জন্য বাঁশের ঘর কিংবা ঘরের কোণে কুটির তৈরি করেন। বাচ্চাগুলো দ্রুত বেড়ে উঠতে বাড়ির চারদিকে খোলা মাঠ ও পুকুরে ছেড়ে দেন। এভাবেই অল্প ব্যয়ে হাঁসগুলো পরিপক্ব করেন তারা। তাদের এসব হাঁস পরিপক্ব করতে বাড়তি খরচ করতে হয় না। তিন থেকে সাড়ে তিন মাস পালন করে প্রতিটি হাঁস ৪৫০-৫০০ টাকা বিক্রি করেন তারা।
মিলপাড়া গ্রামের সাজিনা বেগম নামে এক নারী বলেন, আমার স্বামী ব্যবসা করেন, পাশাপাশি আমাকে ১০০ হাঁসের বাচ্চা এনে দিয়েছেন। এই হাঁসগুলো বড় করতে তিন মাসের মতো সময় লাগে। আমার ১০০ হাঁস পালনে সব মিলিয়ে ১২-১৩ হাজার টাকা খরচ হয়েছিল। এখন পর্যন্ত ৩০ হাজার টাকার হাঁস বিক্রি করেছি। আরও ১০টি হাঁস বাড়িতে আছে। হাঁস পালনে তুলনামূলকভাবে খরচ কম, লাভ ভালো। হাঁস পালন করলে কোনো পরিবারে অভাব থাকার কথা নয়।
কুড়িগ্রামের হাঁস-মুরগি উন্নয়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, এখান থেকে যেসব খামারি হাঁসের বাচ্চা নেন, তারা সিডিউল দিয়ে নেন। যে সময়টা চাহিদা বেশি, ঠিক সেই সময়ে মাসে ৭-৮ হাজার বাচ্চা উৎপাদন হয় এখানে। এখানকার চাহিদা মিটিয়ে জেলার বাহিরেও পাঠানো হয়।
কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আব্দুল হাই সরকার জানান, উন্মুক্ত নিচু জমি ও জলাশয়ে হাঁস পালন করলে বাড়তি খাবার লাগে না। এ কারণেই সহজেই হাঁস পালন করা যায়। হাঁসের বাচ্চা অল্প কিছু দিনের মধ্যে বড় হাঁসে পরিণত হয়। ফলে দামও ভালো পাওয়া যায়। আমরা খামারিদের সরকারিভাবে ভ্যাক্সিন প্রদান করি ও বিভিন্ন রোগের বিষয়ে পরামর্শ দেই। জেলায় ডিম দেওয়া হাঁসের খামারের সংখ্যা প্রায় ৫৩৮টি। এই খামার ছাড়াও অনেকে বছরে ২-৩ বার হাঁস পালন করেন এবং বিক্রিও করেন।
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা


