বাড়লো সোনার দাম
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ১০:২৭ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে মানভেদে ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৫৮ টাকা বেড়েছে। নতুন মূল্য আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে। শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে- বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ৭ ডিসেম্বর ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ১৬৭ টাকা কমানো হয়েছিল। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৪৬ হাজার ৭৩ টাকা। শনিবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ৪৪ হাজার ৩২ টাকা ও ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৩৮ হাজার ৪৯১ টাকায় বিক্রি হবে। বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৪৪ হাজার ৭৯০ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৬৯০ টাকা ও ১৮ ক্যারেট ৩৭ হাজার ৩৩ টাকা। ভরিতে ২২ ক্যারেটে এক হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ৩৪২ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে এক হাজার ৪৫৮ টাকা বেড়েছে। শনিবার থেকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২৫ হাজার ৭৮ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৪ হাজার ২৮ টাকা। এক্ষেত্রে দাম বেড়েছে এক হাজার ৫০ টাকা। স্বর্ণের সঙ্গে রুপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম বেড়ে হচ্ছে ১ হাজার ১০৮ টাকা। বর্তমানে দাম এক হাজার ৫০ টাকা।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











