বিএনপির চার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আপিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার
বিএনপির চার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করলেন মনিরা শারমিন
ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নির্বাচন কমিশনের দ্বিমুখী নীতি ও আইনি বৈষম্যের অভিযোগ তুলে বিএনপির চার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করলেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এনসিপি নেত্রী মনিরা শারমিন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনারের নিকট লেখা আবেদনপত্রে মনিরা শারমিন অভিযোগ এনে বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) এর অনুচ্ছেদ ১২(১)(এফ) এর দোহাই দিয়ে আমার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে, এই মর্মে যে, সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরি হতে পদত্যাগ কিংবা অবসর গ্রহণের পর তিন বছর অতিবাহিত না হলে নির্বাচনে অংশগ্রহণ করা যায় না।
তবে তিনি দাবি করেন, একই বা অনুরূপ আইনি অযোগ্যতা থাকা সত্ত্বেও ক্ষমতাসীন বিএনপি মনোনীত চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে।
বিএনপির চার প্রার্থীর মনোনয়নে আপত্তি জানিয়ে লিখিত আবেদন পত্রে মুনিরা শারমিন বলেন,
মাধবী মারমা : তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে ০৭.১১.২০২৪ তারিখে নিয়োগপ্রাপ্ত হন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ৩(২) অনুযায়ী এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা (Statutory Body)। ধারা ৬ অনুযায়ী সদস্যদের সুবিধা-ভাতা নির্ধারিত এবং ধারা ৭৪ অনুযায়ী চেয়ারম্যান/সদস্যগণ জনসেবক (Public Servant) হিসেবে গণ্য। পাবলিক তথ্য অনুযায়ী তিনি এখনো পদত্যাগ করেননি। সে ক্ষেত্রে RPO এর অনুচ্ছেদ ১২(১)(c) ও ১২(১)(f) অনুযায়ী তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হওয়া সত্ত্বেও তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
আন্না মিনজ : তিনি ব্র্যাক ইন্টারন্যাশনাল-এর সিনিয়র ডিরেক্টর অফ প্রোগ্রামস পদে কর্মরত ছিলেন/আছেন বলে প্রকাশ্যে তথ্য পাওয়া যায়। ব্র্যাক ইন্টারন্যাশনাল বিদেশি রাষ্ট্র/সংস্থা হতে অনুদান ও তহবিল গ্রহণকারী সংস্থা। RPO এর অনুচ্ছেদ ১২(১)(i) অনুযায়ী, বিদেশি অনুদানপ্রাপ্ত এনজিওর নির্বাহী পদে থাকা ব্যক্তি পদত্যাগ/অবসর/অব্যাহতির পর তিন বছর অতিবাহিত না হলে সংসদ সদস্য হওয়ার অযোগ্য। তার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হওয়া সত্ত্বেও মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
জীবা আমিন খান : তিনি দ্বৈত নাগরিক (বাংলাদেশ ও যুক্তরাজ্য) বলে হলফনামায় উল্লেখ করেছেন এবং ২১ এপ্রিল ২০২৬ তারিখে যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন বলে জানিয়েছেন। কিন্তু বিদেশি নাগরিকত্ব ত্যাগ কার্যকর হওয়ার পূর্বে তিনি যোগ্য কিনা, তা যথাযথ যাচাই ব্যতীত মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়ে থাকলে তা আইনগত প্রশ্নের জন্ম দেয়।
ফাহমিদা হক : সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ-এর এই পরিচালক গত ১৯ এপ্রিল পদত্যাগ করেছেন বলে জানা যায়। বিদেশি অনুদান গ্রহণকারী সংস্থায় কর্মরত থাকায় তার ক্ষেত্রেও তিন বছরের আইনি সীমাবদ্ধতা প্রযোজ্য হওয়ার কথা।
মনিরা শারমিন তার আবেদনে সংবিধানের সমতার নীতি ও অবাধ নির্বাচনের স্বার্থে বিষয়গুলো পুনরায় খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশন বরাবর অনুরোধ জানিয়েছেন।
তিনি সংশ্লিষ্ট প্রার্থীদের যোগ্যতা নিয়ে স্বাধীন তদন্ত এবং প্রয়োজনবোধে প্রকাশ্য শুনানির ব্যবস্থা করার দাবি তোলেন, যাতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে কোনো সংশয় না থাকে।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন


