বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১১ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রতিটি নেতাকর্মী প্রতিশ্রুতিবদ্ধ।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরের ৪৪ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন জানান, কিছু দিন আগে কর্মজীবী নারীরা তার সঙ্গে দেখা করে তাদের উদ্বেগ প্রকাশ করেন। তারা জানতে চান, আগামীতে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে তাদের পরিস্থিতি কেমন হবে।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যত নির্ধারণ করবে। বিএনপি গত ১৭ বছরে আন্দোলন, সংগ্রাম, জেল-জুলুম, গুম ও হত্যার শিকার হয়েছে। এ প্রসঙ্গে তিনি ছাত্রনেতাদের হত্যার ঘটনাকেও উল্লেখ করেন।
ইশরাক বলেন, বিএনপি সুষ্ঠু, সঠিক ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে—যারাই নির্বাচিত হোক, একটি সুষ্ঠু নির্বাচন হলে জয় হবে বাংলাদেশের, জয় হবে জনগণের।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে এবং প্রতিদ্বন্দ্বী দলের উসকানিমূলক বক্তব্য বা আচরণের ফাঁদে পা দিতে হবে না। বিএনপির বিপুল জনসমর্থন দেশের সব অঞ্চলে ছড়িয়ে রয়েছে এবং তা কোনোভাবেই বিপথে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না।
ইশরাক হোসেন নিশ্চিত করেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করবে এবং দলের নেতা তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, নারী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ, এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নারী নেতৃত্বের দৃষ্টান্ত অনুসরণ করে সকলের মৌলিক ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর এমএ সাহেদ মন্টু ও এলাকার সাধারণ মানুষ।
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা


