বিএফইউজে’র ৮ দফা দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৭ পিএম, ১ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
অবিলম্বে গণমাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গণমাধ্যমকর্মী আইন পাস, নবম ওয়েজবোর্ড সংশোধন ও বাস্তবায়ন করতে সরকার এবং মালিক পক্ষের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। শনিবার (১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে’র উদ্যোগে একযোগে সারাদেশে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, ইতোমধ্যে ৮ দফা কর্মসূচি গণমাধ্যমকর্মীদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। অবিলম্বে ৮ দফা বাস্তবায়ন না হলে সাংবাদিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে।
৮ দফা দাবির মধ্যে রয়েছে, গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন দ্রুত পাস করতে হবে, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন করতে হবে, সকল প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র দিতে হবে। বেতন-ভাতা নিয়মিত দিতে হবে। বকেয়া পরিশোধ করতে হবে, জাতীয় সম্প্রচার আইন দ্রুত প্রণয়ন করতে হবে, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে, সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে, ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের জন্য অবসর ভাতা-পেনশন চালু করতে হবে, সাংবাদিকদের আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করতে হবে।
বিএফইউজে’র সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব দীপ আজাদের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিইউজে’র সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজে’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নির্বাহী সদস্য উম্মুল ওয়ারা সুইটি, নূরে জান্নাত আখতার সীমা, ডিইউজে’র সহ-সভাপতি এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, নির্বাহী সদস্য সাকিলা পারভীন, ডিইউজের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাব-এডিটরর্স কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, টিসিএ সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক শহীদুল হক জীবন এবং মানিক লাল ঘোষ প্রমুখ।
নেতারা আগামী ১৫ জানুয়ারি নির্বাহী পরিষদের সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



