বিজেপির হয়ে লড়বেন পাঁচ তারকা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ১৫ মার্চ ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
ঘনিয়ে আসছে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন। ইতোমধ্যে পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাশীল দল তৃণমূল কংগ্রেস। সেখানে জায়গা পেয়েছে একঝাঁক তারকা। প্রধান বিরোধীদল বিজেপিও কয়েকদিন আগে তাদের প্রথম তারকা প্রার্থী হিসেবে হিরণ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করে। এবার জানা গেল আরও চার তারকা প্রার্থীর নাম।
যদিও বিজেপি এখনও পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেনি। রবিবার তৃতীয় ও চতুর্থ দফায় যাদের নাম ঘোষণা হয়েছে তাতে নাম এসেছে পায়েল সরকার, যশ দাশগুপ্ত, তনুশ্রী চক্রবর্তী ও অঞ্জনা বসুর নাম।
এর মধ্যে পায়েল সরকার লড়বেন বেহালা পূর্ব কেন্দ্র থেকে। সেখানে তার বিপরীতে প্রার্থী ‘ঘরের মেয়ে’ রত্মা চট্টোপাধ্যায়। পায়েল বলেন, ‘কোন কেন্দ্র থেকে লড়ব তা আমাকে জিজ্ঞেস করা হয়নি। তবে বেহালার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রের দায়িত্ব নিশ্চয়ই ভেবেচিন্তেই দেওয়া হয়েছে।’ জয়ী হয়ে এই এলাকার পানি নিষ্কাশন ও যানজট সমস্যা দূর করতে চান নায়িকা।
অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী প্রার্থী হয়েছেন হাওড়ার শ্যামপুর থেকে। যিনি মাত্র কয়েক দিন হল বিজেপিতে যোগ দিয়েছেন। প্রার্থী হয়েই নির্বাচনের হোমওয়র্ক শুরু করে দিয়েছেন তিনি। বলেন, ‘আমার বাবা ও মায়ের দিকের বেশ কিছু আত্মীয় থাকেন এই এলাকায়। আমি যে টিকিট পাব, সেটা আগে থেকে জানতাম না। দায়িত্ব পাওয়াটা সম্মানের।’
বিজেপি হতাশ করেনি যশ দাশগুপ্তকেও। হুগলির চণ্ডীতলা থেকে দলটির হয়ে দাঁড়াচ্ছেন তিনি। সদ্য রাজনীতিতে পা রাখা এই অভিনেতার কথায়, ‘চণ্ডীতলা এলাকার মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা শুনেছি। ক্ষমতায় গেলে সেই সমস্যার সুরাহার চেষ্টা করব প্রথমে।’
অন্যদিকে, সোনারপুর দক্ষিণ থেকে ঘোষণা করা হয়েছে অভিনেত্রী অঞ্জনা বসুর নাম। তখন তিনি খড়গপুরে, প্রচারে। এই অভিনেত্রী বলেন, ‘লাখ লাখ মানুষের দায়িত্ব এখন আমার কাঁধে। গত দুই বছর ধরে বিজেপি করার অপরাধে ছোটপর্দা থেকে সরে আসতে হয়েছে, সেটা খুবই যন্ত্রণার। ক্ষমতায় এলে এটা পাল্টানোর চেষ্টা করব।’
সোনাপুর দক্ষিণ থেকে অঞ্জনার বিপরীতে লড়বেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। লাভলিও অঞ্জনার মতো ছোটপর্দার পরিচিত মুখ, তবে অভিজ্ঞতায় নতুন। তাই বৃহত্তর লড়াইয়ের প্রেক্ষিতে লাভলিকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে সে অর্থে দেখছেন না অঞ্জনা। আর খড়্গপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন হিরণ, সে ঘোষণা আগেই হয়েছে।
বিজেপির সম্পূর্ণ প্রার্থী তালিকা এখনও প্রকাশিত হয়নি। অন্যদিকে তৃণমূল ইতোমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে। রবিবার অভিনেতা দেব টুইট করে জানিয়েছেন, দলের হয়ে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। নতুন-পুরোনো মিলিয়ে লড়াই ইতোমধ্যেই জমজমাট, যার শেষ দেখা যাবে ২ মে।ঘনিয়ে আসছে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন। ইতোমধ্যে পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাশীল দল তৃণমূল কংগ্রেস। সেখানে জায়গা পেয়েছে একঝাঁক তারকা। প্রধান বিরোধীদল বিজেপিও কয়েকদিন আগে তাদের প্রথম তারকা প্রার্থী হিসেবে হিরণ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করে। এবার জানা গেল আরও চার তারকা প্রার্থীর নাম।
যদিও বিজেপি এখনও পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেনি। রবিবার তৃতীয় ও চতুর্থ দফায় যাদের নাম ঘোষণা হয়েছে তাতে নাম এসেছে পায়েল সরকার, যশ দাশগুপ্ত, তনুশ্রী চক্রবর্তী ও অঞ্জনা বসুর নাম।
এর মধ্যে পায়েল সরকার লড়বেন বেহালা পূর্ব কেন্দ্র থেকে। সেখানে তার বিপরীতে প্রার্থী ‘ঘরের মেয়ে’ রত্মা চট্টোপাধ্যায়। পায়েল বলেন, ‘কোন কেন্দ্র থেকে লড়ব তা আমাকে জিজ্ঞেস করা হয়নি। তবে বেহালার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রের দায়িত্ব নিশ্চয়ই ভেবেচিন্তেই দেওয়া হয়েছে।’ জয়ী হয়ে এই এলাকার পানি নিষ্কাশন ও যানজট সমস্যা দূর করতে চান নায়িকা।
অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী প্রার্থী হয়েছেন হাওড়ার শ্যামপুর থেকে। যিনি মাত্র কয়েক দিন হল বিজেপিতে যোগ দিয়েছেন। প্রার্থী হয়েই নির্বাচনের হোমওয়র্ক শুরু করে দিয়েছেন তিনি। বলেন, ‘আমার বাবা ও মায়ের দিকের বেশ কিছু আত্মীয় থাকেন এই এলাকায়। আমি যে টিকিট পাব, সেটা আগে থেকে জানতাম না। দায়িত্ব পাওয়াটা সম্মানের।’
বিজেপি হতাশ করেনি যশ দাশগুপ্তকেও। হুগলির চণ্ডীতলা থেকে দলটির হয়ে দাঁড়াচ্ছেন তিনি। সদ্য রাজনীতিতে পা রাখা এই অভিনেতার কথায়, ‘চণ্ডীতলা এলাকার মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা শুনেছি। ক্ষমতায় গেলে সেই সমস্যার সুরাহার চেষ্টা করব প্রথমে।’
অন্যদিকে, সোনারপুর দক্ষিণ থেকে ঘোষণা করা হয়েছে অভিনেত্রী অঞ্জনা বসুর নাম। তখন তিনি খড়গপুরে, প্রচারে। এই অভিনেত্রী বলেন, ‘লাখ লাখ মানুষের দায়িত্ব এখন আমার কাঁধে। গত দুই বছর ধরে বিজেপি করার অপরাধে ছোটপর্দা থেকে সরে আসতে হয়েছে, সেটা খুবই যন্ত্রণার। ক্ষমতায় এলে এটা পাল্টানোর চেষ্টা করব।’
সোনাপুর দক্ষিণ থেকে অঞ্জনার বিপরীতে লড়বেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। লাভলিও অঞ্জনার মতো ছোটপর্দার পরিচিত মুখ, তবে অভিজ্ঞতায় নতুন। তাই বৃহত্তর লড়াইয়ের প্রেক্ষিতে লাভলিকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে সে অর্থে দেখছেন না অঞ্জনা। আর খড়্গপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন হিরণ, সে ঘোষণা আগেই হয়েছে।
বিজেপির সম্পূর্ণ প্রার্থী তালিকা এখনও প্রকাশিত হয়নি। অন্যদিকে তৃণমূল ইতোমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে। রবিবার অভিনেতা দেব টুইট করে জানিয়েছেন, দলের হয়ে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। নতুন-পুরোনো মিলিয়ে লড়াই ইতোমধ্যেই জমজমাট, যার শেষ দেখা যাবে ২ মে।
-জেডসি
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার