ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২:১৯:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

বিমানবন্দর থেকে ৭ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

বিমানবন্দর থেকে ৭ জন হাসপাতালে

বিমানবন্দর থেকে ৭ জন হাসপাতালে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাতজনকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। শরীরে তাপমাত্রা বেশি থাকায় তাদের হাসপাতালে পাঠানো হয়। এ তথ্য জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তৌহিদ-উল-আহসান বলেন, শরীরে তাপমাত্রা বেশি থাকায় গত ২৪ ঘণ্টায় ওই যাত্রীদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, বাংলাদেশে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট আপাতত বন্ধ থাকলেও বাংলাদেশ বিমান এয়ারলাইন্স মাঝে মাঝে ফ্লাইট পরিচালনা করছে।

এ সময় বিমানবন্দরে কর্মরত কারও মধ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি বলেও জানান বিমানবন্দরের এই পরিচালক।