ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৬:০৮:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু প্রায় ১০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ১৭ মার্চ ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী করোনাভাইরাসের টিকাদান জোরকদমে চললেও এর প্রকোপ থামছে না। আক্রান্ত ও মৃত্যু ক্ষণিকের জন্য কমলেও আবারও বেড়ে গিয়েছে। গত একদিনে করোনাভাইরাস কেড়েছে প্রায় দশ হাজার প্রাণ। আক্রান্ত্র হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ।

গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৩০ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৮ হাজার ৫৯৯ জন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৬ লাখ ৮১ হাজার ৯৬৩ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১২ কোটি ১২ লাখ ২৯ হাজার ৭৯৭ জন মানুষ।

করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ৭৭ লাখ ৮০ হাজার ২৪৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১ লাখ ৯২ হাজার ২২৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৪৯ হাজার ৩৬৭ জন।

ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৬ লাখ ৯ হাজার ৬০১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৪০০ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৩৮ হাজার ৪৬৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৭৯ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। বাংলাদেশের অবস্থান ৩৩।

-জেডসি