ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৯:৫১:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ কোটির বেশি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২৬ মার্চ ২০২১ শুক্রবার

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ কোটির বেশি

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ কোটির বেশি

সারা বিশ্বের ঘাতকব্যাধি করোনায় আক্রান্তের সংখ্যা ১২ কোটি ৫৩ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৭ লাখ ৫৪ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার ৪১৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ লাখ ৫৪ হাজার ২৮৯ জনের। আর এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৭ কোটি ১০ লাখ ৫২ হাজার ৪৪০ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭৬ হাজার ৪৮৬ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৫০৭ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৩ লাখ ২০ হাজার ১৬৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩ হাজার ৪৬২ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো রয়েছে তৃতীয় স্থানে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লাখ ১৪ হাজার ৫৪২ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২১১ জনের।

আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ৫৩৪ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৬৯২ জনের।

মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৩২ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬৮৪ জনের।