ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৬:০৩:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

বিশ্বে করোনায় আক্রান্ত ১৪ কোটি, মৃত্যু ৩০ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস মহামারিতে বিশ্বে মৃত্যুর সংখ্যা ৩০ লাখ এবং আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ছাড়িয়েছে। গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে সাড়ে ১২ হাজার জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ লাখ ১২ হাজার ৭ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫ লাখ ১১ হাজার ৪২৫ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার ৩৬৬ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১ কোটি ৮১ লাখ ৫২ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৫ হাজার ৯১২ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৯ হাজার ৯৪২ জন।

করোনায় বর্তমানে নতুন কেন্দ্র হয়ে উঠেছে ভারত ও ব্রাজিল। দুই দেশে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনা। করোনা সংক্রমণে বিশ্ব দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৪৫ লাখ ২১ হাজার ৬৮৩ জন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৭৫ হাজার ৬৭৩ জনের।

ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৪২ জন এবং মারা গেছে তিন লাখ ৬৯ হাজার ২৪ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।

বাংলাদেশেও করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে। সংক্রমণ ঠেকাতে থেকে সাতদিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। বুধবার থেকে দেশজুড়ে চলছে সর্বাত্মক লকডাউন।

-জেডসি