ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ২০:৫১:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৯ এএম, ২১ মার্চ ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বের বিভিন্ন দেশে গণটিকা প্রয়োগের জোরদার পদক্ষেপের মধ্যেও লাগাম টেনে ধরা যায়নি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের। কমে আসেনি মৃত্যুও।

ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৫ লাখ ৭ হাজার মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৮ হাজারের বেশি।

করোনার মোট বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে ১২ কোটি ৩৪ লাখ সাড়ে ৩১ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ২৭ লাখ ২২ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি হাজার ৯৪ লাখ সাড়ে ১৬ হাজারের মতো।

গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে সর্বোচ্চ ৭৩ হাজার ৪৫০ জন সংক্রমিত হয়েছেন। একই সময় মারা গেছেন ২ হাজার ৩৩১ জন।

সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটির মোট সংক্রমণ ১ কোটি সাড়ে ১৯ লাখে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯২ হাজার ৮৫৬ জন।

সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫৬ হাজারের মতো সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৭৯২ জন।

-জেডসি