বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়াল সাড়ে ২৮ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ৩ এপ্রিল ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৮ লাখ ৭ হাজার ১৯০ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ লাখ ৫০ হাজার ৩৮৫ জন। এখন পর্যন্ত এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১০ কোটি ৫৩ লাখ ৮৫৬ জন।
আজ শনিবার (০৩ এপ্রিল) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৬৭ হাজার ৬১০ জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩১ লাখ ৪ হাজার ৬২৫ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৩৮ লাখ ২৫ হাজার ৬৩৫ জন।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৯ লাখ ১২ হাজার ৩৭৯ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৮ হাজার ৩৬৬ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৯২৮ জন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এশিয়ার মধ্যে ভারত করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ২৩ লাখ ৯১ হাজার ১২৯ জন। মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ১৪১ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ৬০ জন।
করোনা ভাইরাস শনাক্তের তালিকায় রাশিয়াকে ছাড়িয়ে চারে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৪৭ লাখ ৪১ হাজার ৭৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯৬ হাজার ২৮০ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ৭৩৪ জন।
এদিকে তালিকার পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত ৯৯ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত ৪৫ লাখ ৬৩ হাজার ৫৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১ লাখ ৮৬ হাজার ২৫১ জন।
এরপর করোনা ভাইরাস শনাক্তের দিক থেকে তালিকায় রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, স্পেন ও জার্মানি। আর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৪তম।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










