ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৬:০৬:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

বিশ্বে করোনায় প্রাণহানি প্রায় ২৭ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৮ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বে করোনাভাইরাস মহামারিতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ২৭ লাখ মানুষের। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ১৮ লাখের বেশি মানুষ।

গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৭১২ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৮ হাজার ৮৪৫ জন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৬ লাখ ৯২ হাজার ৬২১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১২ কোটি ১৮ লাখ ১৩ হাজার ১৩৮ জন।

করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ৮২ লাখ ৪ হাজার ৮৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ৪ হাজার ৭৯৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৫০ হাজার ৬৪৯ জন।

ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৪৩১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৮৫ হাজার ১৩৬ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৩০২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ২৫০ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। বাংলাদেশের অবস্থান ৩৩।

-জেডসি